Dhaka ১০:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল

ভারত ম্যাচ বয়কট : পাকিস্তানকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ শ্রীলঙ্কার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:১৪:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / 152

টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর শুরু হচ্ছে শনিবার। ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে গ্রুপপর্বে ভারত–পাকিস্তান ম্যাচকে ঘিরে বাড়তি উত্তেজনা থাকলেও বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে ১৫ ফেব্রুয়ারির ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছে পাকিস্তান।

এ অবস্থায় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড পাকিস্তানকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে। তারা জানিয়েছে, ম্যাচ বয়কট হলে বোর্ড আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং দেশের পর্যটন খাতেও নেতিবাচক প্রভাব পড়তে পারে।

পাকিস্তানের ঘোষণার পর আইসিসিও বিষয়টি সমাধানে চেষ্টা চালাচ্ছে। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে আইসিসিকে চিঠি দেয়নি পাকিস্তান সরকার, তবু আলোচনার মাধ্যমে ম্যাচটি আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

৭ ফেব্রুয়ারি বিশ্বকাপের উদ্বোধন হবে। পাকিস্তানের সব ম্যাচ শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা, যার মধ্যে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচও রয়েছে। শেষ পর্যন্ত পাকিস্তান সিদ্ধান্ত পরিবর্তন করবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা থাকলেও অতীতে এমন সিদ্ধান্ত থেকে সরে আসার নজির রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ভারত ম্যাচ বয়কট : পাকিস্তানকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ শ্রীলঙ্কার

প্রকাশের সময় : ১১:১৪:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬