Dhaka ১১:১৪ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল

বয়কট গুঞ্জনের মধ্যে স্কোয়াড ঘোষণা, এবার প্লেনের টিকিটও কাটলো পাকিস্তান

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৫৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • / 166

বিশ্বকাপ বয়কটের গুঞ্জনের মধ্যেই স্কোয়াড ঘোষণার পর এবার প্লেনের টিকিটও কাটলো পাকিস্তান। আগামী সোমবার (২ ফেব্রুয়ারি) কলম্বোর উদ্দেশে রওনা দেবে দলটি। এর আগেই দেশটির ক্রিকেট প্রধান চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে আশা করা হচ্ছে।

সূত্রের বরাত দিয়ে টেলিকম এশিয়া স্পোর্টস জানিয়েছে, ‘বিশ্বকাপে অংশ অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা থাকলেও পাকিস্তান দল অস্ট্রেলিয়া দলের সঙ্গে এয়ার লঙ্কার একটি ফ্লাইটে লাহোর থেকে কলম্বো যাওয়ার বুকিং সম্পন্ন করা হয়েছে।’

সূত্রটি আরও জানিয়েছে, ‘আমরা আশা করছি, শুক্রবারের মধ্যেই পিসিবি প্রধান মহসিন নাকভি বিশ্বকাপে দলের অংশগ্রহণের বিষয়টি চূড়ান্ত করবেন।’

ভারত ও শ্রীলঙ্কার মাটিতে আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন নাকভি।

বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার প্রতিবাদে সংহতি জানিয়ে এমন অবস্থান নিয়েছে পাকিস্তান ক্রিকেট (পিসিবি) বোর্ড।

উল্লেখ্য, নিরাপত্তাজনিত উদ্বেগের কথা উল্লেখ করে বাংলাদেশ ক্রিকেট (বিসিবি) বোর্ড ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় তাদের ম্যাচ আয়োজনের অনুরোধ জানিয়েছিল। তবে আইসিসি সেই অনুরোধ প্রত্যাখ্যান করে।

স্বাধীন নিরাপত্তা মূল্যায়নের মাধ্যমে আশ্বাস দেওয়া সত্ত্বেও বিসিবি ভারতে খেলতে অনড় অবস্থান নিলে শেষ পর্যন্ত আইসিসি বাংলাদেশকে এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট বাদ দেওয়া হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বয়কট গুঞ্জনের মধ্যে স্কোয়াড ঘোষণা, এবার প্লেনের টিকিটও কাটলো পাকিস্তান

প্রকাশের সময় : ০১:৫৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬