Dhaka ০৭:২০ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হলেন নওগাঁর তারিকুল ইসলাম রাজবাড়ীতে বিজ্ঞান মেলা, সম্মাননা পেলেন সেরা শিক্ষক ও কৃতী শিক্ষার্থীরা টাইগারদের বিপক্ষে জিততে বিশ্বরেকর্ড গড়তে হবে আফগানদের ভিক্ষার টাকা থেকে কাফনের সঞ্চয়—২২ লাখ টাকা নিয়ে লাপাত্তা সমিতির ব্যবস্থাপক মিষ্টির শূন্য আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১২ নভেম্বর অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অধ্যাপক ফ্যামিলি কার্ডের ডাটাবেজে আসবে সাড়ে ৪ কোটি পরিবার : সমাজকল্যাণমন্ত্রী হাত নেই, পা দিয়েই শিক্ষার আলো ছড়াচ্ছেন দুঃখু মিয়া, পাশে দাঁড়ালেন ডিসি কোটালীপাড়ায় বাংলা কিউআর কোড বিষয়ে সচেতনতামূলক সভা কালুখালীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে সংবাদ সম্মেলন

শিবির ব্যক্তিগত জীবনাচরণে নগ্ন হস্তক্ষেপ করে: ডাকসু নেত্রী তন্বী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:১১:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • / 185

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) গবেষণা ও প্রকাশনা সম্পাদক সানজিদা আহমেদ তন্বী অভিযোগ করেছেন, ইসলামি ছাত্রশিবির ভিন্নমত দমনে ব্যক্তিগত জীবনাচরণে নগ্ন হস্তক্ষেপ করছে।

সাম্প্রতিক সময়ে একটি প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়ার পর থেকেই তিনি সামাজিক মাধ্যমে ধারাবাহিক হয়রানি ও চরিত্রহননের শিকার হচ্ছেন বলে দাবি করেন।

সম্প্রতি বরগুনার এক জামায়াত নেতার ঢাকা বিশ্ববিদ্যালয় ও ডাকসু নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই কর্মসূচিতে অংশ নেন তন্বীসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরা।

তন্বীর ভাষ্য অনুযায়ী, প্রতিবাদে অংশ নেওয়ার পর থেকেই শিবির ও শিবিরপন্থীদের একটি অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিরুদ্ধে অপপ্রচার শুরু করে।

ফেসবুক পোস্টে তন্বী বলেন, বরগুনার ওই জামায়াত নেতা ঢাকা বিশ্ববিদ্যালয় ও ডাকসুকে ‘বেশ্যাখানা’ বলে মন্তব্য করেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটা কোনো নির্বাচন, আদর্শ বা রাজনৈতিক ইস্যু ছিল না। আমার প্রতিষ্ঠানের বিরুদ্ধে অশালীন মন্তব্য করা হয়েছিল বলেই আমি প্রতিবাদে নেমেছি।

তন্বী অভিযোগ করেন, শিবির ভিন্নমত সহ্য করতে পারে না এবং কেউ তাদের বিপক্ষে অবস্থান নিলেই আক্রমণাত্মক আচরণ শুরু করে। মানুষ একটু ভিন্নভাবে চিন্তা করলেই বা বক্তব্য দিলেই তারা তেড়ে আসে। ব্যক্তিগত জীবনাচরণে নগ্ন হস্তক্ষেপ করে।

ডাকসু নেত্রী আরও বলেন, একসময় ছাত্রশিবির নির্যাতিত ছিল, এটি তিনি অস্বীকার করেন না। তবে বর্তমান প্রেক্ষাপটে তারা সুযোগ পেয়ে বাড়াবাড়ি করছে বলেও মন্তব্য করেন তিনি। তন্বীর অভিযোগ, সামাজিক মাধ্যমে তাঁর বিরুদ্ধে মিথ্যা তথ্য, গল্প ও ইঙ্গিতপূর্ণ বক্তব্য ছড়িয়ে চরিত্রহননের চেষ্টা চলছে।

তন্বী বলেন, গালাগালি ও অপপ্রচারে তিনি ভেঙে পড়েন না। তিনি স্মরণ করিয়ে দেন, এর আগেও ছাত্রলীগের নির্যাতনের শিকার হয়ে একই ধরনের নোংরামির মুখোমুখি হয়েছেন। তাঁর মতে, এ ক্ষেত্রে দুই পক্ষকেই একই পাল্লায় মাপা উচিত।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শিবির ব্যক্তিগত জীবনাচরণে নগ্ন হস্তক্ষেপ করে: ডাকসু নেত্রী তন্বী

প্রকাশের সময় : ১১:১১:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬