Dhaka ১২:২৬ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

ক্লাস্টার লেভেল ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:০৭:৩২ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • / 112

মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের আওতায় “ক্লাস্টার লেভেল ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার সম্পন্ন হয়েছে। কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর সহযোগিতায় এবং আশীর্বাদ ও ব্যাপ্টিস্ট এইড-এর পরিচালনায় বিডি০৩০২, বিডি০৩১৮, বিডি০৩৩৭ ও বিডি০৩৫৩ ু এই চারটি প্রকল্পের যৌথ উদ্যোগে ১৯ জানুয়ারি, ২০২৬ তারিখে দিনব্যাপী এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে চার প্রকল্পের ১৮ বছর ও তদূর্ধ্ব তরুণ তরুণীরা অংশ নেন। অনুষ্ঠানে চারজন ইয়ুথ ফোকাল পারসন, কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর প্রোগ্রাম ফ্যাসিলিটেটর মিঃ শাওন মার্ক ত্রিপুরা, প্রোগ্রাম সাপোর্ট ইয়ুথ স্পেশালিস্ট স্যামসন বৈদ্য, সংশ্লিষ্ট প্রকল্পসমূহের ব্যবস্থাপকবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবর্গ উপস্থিত ছিলেন।

সেমিনারে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর, ফরিদপুরের উপ-পরিচালক এ এস এম মঈনুল আহসান। তিনি যুবদের আত্মউন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির বিভিন্ন কৌশল গুরুত্বের সঙ্গে তুলে ধরেন।

সেমিনারে বিশেষ বক্তা হিসেবে ফরিদপুর সিটি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন  তিনি গ্রুপ ও ব্যক্তিগত কর্মশালা পরিচালনা করেন। এতে অংশগ্রহণকারীরা নিজেদের আগ্রহ, দক্ষতা ও সামর্থ্য অনুযায়ী ক্যারিয়ার পথ চিহ্নিত করতে সহায়ক দিকনির্দেশনা পান। তিনি লক্ষ্য নির্ধারণ, বাস্তবসম্মত ক্যারিয়ার পরিকল্পনা এবং কার্যকর সিভি/রিজিউমে তৈরির কৌশলও বিস্তারিতভাবে উপস্থাপন করেন। অনুপ্রেরণামূলক আলোচনায় তিনি বিবি রাসেলের জীবনসংগ্রাম এবং বিশ্বে বাংলাদেশি শিল্পকে পরিচিত করার তার প্রচেষ্টার উদাহরণ তুলে ধরেন।

অন্য বিশেষ বক্তা স্যামসন বৈদ্য একটি পাওয়ার পয়েন্ট ও ভিডিও উপস্থাপনার মাধ্যমে দেখান কীভাবে প্রকল্পের সুবিধাভোগীরা বিভিন্ন প্রশিক্ষণ ও কার্যক্রমে অংশ নিয়ে দক্ষতা অর্জন করে জীবনে সফলতা পেয়েছেন।

অনুষ্ঠানের শুরুতে প্রকল্পভুক্ত যুবাদের একটি মনোজ্ঞ নৃত্যের মাধ্যমে অতিথিদের স্বাগত জানানো হয়। অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা হয়। দিনব্যাপী এ আয়োজনে অংশগ্রহণকারীদের জন্য নাস্তা ও মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয় এবং সকলকে স্মারক হিসেবে টি-শার্ট প্রদান করা হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এ প্রকল্পের মাধ্যমে শিশু ও মায়েদের সার্বিক উন্নয়ন, পুষ্টি, স্বাস্থ্যসেবা, নিরাপদ পানি ও স্যানিটেশন, খাদ্য নিরাপত্তা, গুণগত শিক্ষা, জীবিকা ও যুব উন্নয়ন, জলবায়ু পরিবর্তন অভিযোজন এবং দুর্যোগ ঝুঁকি হ্রাস ু এই আটটি মৌলিক ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে কাজ করা হচ্ছে। সুবিধাবঞ্চিত শিশু, যুব ও তাদের পরিবারের দক্ষতা উন্নয়নের মাধ্যমে টেকসই ভবিষ্যৎ গঠনে এসব প্রকল্প কাজ করে যাচ্ছে।

সেমিনারে আরও উল্লেখ করা হয় যে, প্রকল্পভুক্ত যুবরা ২২ বছর বয়স পর্যন্ত প্রকল্পের সুবিধা ভোগ করতে পারবেন, তারপর একটি পরিকল্পিত প্রক্রিয়ায় তাদের উত্তরণ ঘটানো হবে। এ সেমিনারের মাধ্যমেই রঘুনন্দনপুর বিডি০৩১৮ প্রকল্পের এক যুবকের সফল পরিকল্পিত উত্তরণ সম্পন্ন হয়। তার উচ্চশিক্ষার জন্য স্পন্সরপক্ষ থেকে উল্লেখযোগ্য আর্থিক সহায়তা প্রদান করা হয়, যা তার ভবিষ্যৎ শিক্ষাজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিডি০৩৩৭ প্রকল্পের ব্যবস্থাপক বিরবল বৈদ্যের বক্তব্যের মাধ্যমে সেমিনারের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ক্লাস্টার লেভেল ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার

প্রকাশের সময় : ০৯:০৭:৩২ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬