বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
সরকারি অর্থের অপচয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী চীনের বাজারে ‘রামায়ণ’-এর সম্ভাবনা বাড়ছে, ভারতে ঝড় চলছেই ৫০টি বিশ্ববিদ্যালয়কে নিয়ে ইস্পাহানি-প্রথম আলো ফুটবল নাহিদকে গ্রেপ্তারের আগে ডিবি পরিচয়ে তার বাসায় লুটপাট করল কারা হাসিনাকে ফেরাতে সামরিক বিমানের দাবি ‘মামার বাড়ির আবদার’ অমিতাভের বাড়ি নিয়ে সম্পত্তির বিরোধ, বৈধতা চ্যালেঞ্জ করলেন ভাইয়ের স্ত্রী চুলে পাক, শরীরে বয়সের ছাপ, তবু বল পায়ে পুরোনো তাড়না যৌন হয়রানির শিকার অভিনেত্রী স্বরার পাশে দাঁড়ানোর কেউ ছিল না ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর দুই প্রতিদ্বন্দ্বী, একজন এশিয়ার বিয়ের জন্য ধর্ম বদল, প্রাণনাশের হুমকি, শর্মিলা ঠাকুরের অজানা অধ্যায়

পৌনে ২ কোটি টাকার মনোনয়ন বাণিজ্য, দুদকের জালে জাতীয় পার্টির রাঙ্গা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:২৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • / 195

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার নামে ১ কোটি ৭০ লাখ টাকা ঘুষ গ্রহণ করার অভিযোগে জাতীয় পার্টির সাবেক মহাসচিব মো. মশিউর রহমান রাঙ্গা এবং সাবেক এমপি পনির উদ্দিন আহমেদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

একইসাথে অনুসন্ধানের ধারাবাহিকতায় মো. মশিউর রহমান রাঙ্গার সম্পদের যাচাই-বাছাইয়ের লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(১) ধারায় তার নামে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে।

সোমবার দুদক প্রধান কার্যালয়ে এক মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানান দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।

দুদক জানায়, আসমি মো. মশিউর রহমান রাঙ্গা পাবলিক সার্ভেন্ট হিসেবে সংসদ সদস্য, জাতীয় পার্টির মহাসচিব ও প্রেসিডিয়াম সদস্য পদে বহাল থাকাকালে এবং কোনো বৈধ ব্যবসায়িক সম্পর্ক না থাকা সত্ত্বেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার নামে কুড়িগ্রাম-২ আসনের সাবেক সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদের কাছ থেকে মোট ১ কোটি ৭০ লাখ টাকা ঘুষ গ্রহণ করেন। এই অর্থ বিভিন্ন সময়ে ব্যাংক হিসাবের মাধ্যমে স্থানান্তর, হস্তান্তর ও নগদ লেনদেনের মাধ্যমে আদান-প্রদান করা হয়।

অনুসন্ধানকালে পর্যালোচিত ব্যাংক রেকর্ডে দেখা যায়, পনির উদ্দিন আহমেদ তার মালিকানাধীন প্রতিষ্ঠান মেসার্স জলিল বিড়ি ফ্যাক্টরি ও হক স্পেশাল (পরিবহন ব্যবসা) এর ব্যাংক হিসাব থেকে ২০১৮ সালের অক্টোবর ও নভেম্বর মাসে বিভিন্ন তারিখে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং সোনালী ব্যাংকের মাধ্যমে মো. মশিউর রহমান রাঙ্গার নামে পরিচালিত একাধিক হিসাবে মোট ১ কোটি ৭০ লাখ টাকা জমা ও স্থানান্তর করেন। এর মধ্যে ১ কোটি ৫০ লাখ টাকা সোনালী ব্যাংকের মাধ্যমে নগদে জমা করা হয়।

দুদক বলছে, এসব কার্যক্রমের মাধ্যমে আসামিরা দণ্ডবিধির ১৬১, ১৬৫ ও ১০৯ ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পৌনে ২ কোটি টাকার মনোনয়ন বাণিজ্য, দুদকের জালে জাতীয় পার্টির রাঙ্গা

প্রকাশের সময় : ০৭:২৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬