শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
পাকিস্তানের চুক্তি থেকে বাদ রিজওয়ান, মাসুদ ও সাইম নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা : পুলিশ অপ্রতিম হত্যার বিচার শুরু ২৯ নভেম্বর, দুই আদালতে চলবে কার্যক্রম সালমানের বাবার সঙ্গে প্রেম–বিয়ে, নাচের আড়ালে হেলেনের সংগ্রাম আইসিইউতে মাতিয়া বানু শুকু, অবস্থা সংকটাপন্ন যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে কড়া সতর্কবার্তা মার্কিন দূতাবাসের খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী চার ‘সেনা’ দেশেই সেঞ্চুরি, ওয়েলিংটনে ইতিহাস গড়লেন রাহুল হরমুজে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান পাগলা মসজিদে দানের নতুন রেকর্ড, দানবাক্সে মিলল ৫১ বস্তা টাকা

উগান্ডার নেতাকে হেলিকপ্টারে তুলে নিয়ে গেছে সেনাবাহিনী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:২৪:২৬ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • / 194

উগান্ডার প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধীদলীয় প্রার্থী ববি ওয়াইনকে তার বাড়ি থেকে সেনাবাহিনীর হেলিকপ্টারে জোর করে তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ অভিযোগ তুলেছে ববির দল ন্যাশনাল ইউনিটি প্ল্যাটফর্ম (এনইউপি)। দলটি জানিয়েছে, ববিকে কোথায় নেওয়া হয়েছে তা এখনও জানা যায়নি।

শুক্রবার (১৬ জানুয়ারি) সামাজিক মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার দেশটিতে ভোট গ্রহণ হয়। এবার ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় তথ্য পাওয়া কঠিন হয়ে পড়েছে।

উগান্ডার সরকারি কর্তৃপক্ষ এখনও এ ঘটনার কোনো প্রতিক্রিয়া দেয়নি। ববি ওয়াইন, যিনি আগে জনপ্রিয় পপ তারকা ছিলেন, এখন দেশের শীর্ষ বিরোধী নেতা। নির্বাচনী প্রচারে তিনি দীর্ঘদিন ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট ইয়াওয়েরি মুসোভেনিকে চ্যালেঞ্জ দিয়েছেন।

আল-জাজিরার প্রতিবেদক জানিয়েছেন, এনইউপির একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন, সামরিক বাহিনী এবং নিরাপত্তা এজেন্টরা ববি ওয়াইনের বাড়িতে প্রবেশ করেছেন, তবে ববিকে বাস্তবে তুলে নেওয়া হয়েছে কি না, তা নিশ্চিত করা যায়নি।

ভোটের পর ববি সামাজিক মাধ্যমে লিখেছেন, বৈধ ভোটারের চেয়ে অনেক বেশি ভোট গণনা করা হয়েছে। এ বিষয়ে তিনি জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

উগান্ডার নেতাকে হেলিকপ্টারে তুলে নিয়ে গেছে সেনাবাহিনী

প্রকাশের সময় : ০২:২৪:২৬ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬