শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
ফোন বন্ধ করে চালু করলেই কি সব সমস্যার সমাধান হয়? পাকিস্তানের চুক্তি থেকে বাদ রিজওয়ান, মাসুদ ও সাইম নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা : পুলিশ অপ্রতিম হত্যার বিচার শুরু ২৯ নভেম্বর, দুই আদালতে চলবে কার্যক্রম সালমানের বাবার সঙ্গে প্রেম–বিয়ে, নাচের আড়ালে হেলেনের সংগ্রাম আইসিইউতে মাতিয়া বানু শুকু, অবস্থা সংকটাপন্ন যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে কড়া সতর্কবার্তা মার্কিন দূতাবাসের খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী চার ‘সেনা’ দেশেই সেঞ্চুরি, ওয়েলিংটনে ইতিহাস গড়লেন রাহুল হরমুজে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান

ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ৬৪৫

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:২৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • / 199

ইরানে চলমান বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ৬৪৫ জনে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরএএনএ এই তথ্য জানিয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বার্তাসংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে।

সংস্থাটির দাবি অনুযায়ী, একই সময়ে দেশটিতে ১০ হাজার ৭২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৮ ডিসেম্বর ইরানে বিক্ষোভ শুরু হয়, যা টানা ১৬ দিন ধরে চলমান রয়েছে। এ ছাড়া বিক্ষোভ শুরুর পর থেকে ইরানে টানা ১০০ ঘণ্টারও বেশি সময় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রয়েছে বলেও জানানো হয়েছে।

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং ইরানি রিয়ালের রেকর্ড দরপতনের প্রতিবাদে প্রথমে তেহরানের গ্র্যান্ড বাজারের ব্যবসায়ীরা আন্দোলনে নামেন। অল্প সময়ের মধ্যেই সেই আন্দোলন দেশজুড়ে ছড়িয়ে পড়ে এবং সহিংস রূপ নেয়।

নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভির আহ্বানে গত বৃহস্পতিবার ও শুক্রবার হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে। ওই দুই দিনে নিরাপত্তাবাহিনীর গুলিতে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটে। এতে শত শত বিক্ষোভকারী নিহত ও আহত হন বলে মানবাধিকার সংস্থাগুলোর দাবি। সরকারি সূত্রে বলা হয়েছে, সংঘর্ষে নিরাপত্তাবাহিনীর শতাধিক সদস্যও নিহত হয়েছেন। তবে বিক্ষোভকারীদের হতাহতের বিষয়ে সরকারিভাবে নির্দিষ্ট কোনো তথ্য জানানো হয়নি।

ইরান সরকার অভিযোগ করেছে, শান্তিপূর্ণ বিক্ষোভে যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল উসকানি দিয়েছে, যার ফলে আন্দোলন সহিংসতায় রূপ নিয়েছে। ইরানি কর্মকর্তাদের দাবি, ‘সশস্ত্র দাঙ্গাবাজরা’ বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা চালিয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের হত্যার ঘটনায় সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়েছেন। সর্বশেষ রোববার তিনি ইরানের বিরুদ্ধে শক্তিশালী পদক্ষেপ নেওয়ার কথা উল্লেখ করলেও কীভাবে বা কোথায় হস্তক্ষেপ করা হবে সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি।

সূত্র: আনাদোলু

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ৬৪৫

প্রকাশের সময় : ০১:২৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬