Dhaka ১০:২৮ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত কালীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী নিরাপদ অভিবাসন ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির গাজীপুরে ওষুধ কারখানার আগুন ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে পোরশায় হাতুড়ে চিকিৎসক দিয়ে সিজার, নবজাতকের মৃত্যু : ক্লিনিক মালিকসহ গ্রেপ্তার ৪ ঝিনাইদহে দুই সন্তানের জননীর আত্মহত্যা কালুখালীর শিকজান বাজারে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে পুলিশের পরামর্শ ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে

ভারতের সঙ্গে ব্যবসায় কোনো নেতিবাচক প্রভাব পড়েনি: বাণিজ্য উপদেষ্টা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:১৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • / 163

অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, আইপিএল ইস্যু ঘিরে ভারত-বাংলাদেশের ব্যবসায় কোনো নেতিবাচক প্রভাব পড়েনি। ভারতের সঙ্গে বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে বলে তিনি জানান।

রোববার (১১ জানুয়ারি) সচিবালয়ে নতুন আমদানি নীতি আদেশ সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাণিজ্য উপদেষ্টা এসব কথা বলেন।

তিনি বলেন, পৃথিবীর সব দেশের সঙ্গে বাংলাদেশের উদার বাণিজ্য কার্যক্রম চালু রয়েছে। যতক্ষণ পর্যন্ত দেশের অভ্যন্তরীণ বাণিজ্য বাধাগ্রস্ত না হয়, ততক্ষণ কোনো সুনির্দিষ্ট দ্বিপক্ষীয় সিদ্ধান্ত নেওয়া হয় না। সামগ্রিকভাবে বাংলাদেশ উদার বাণিজ্যে বিশ্বাসী।

শেখ বশিরউদ্দীন আরও বলেন, ভারতের সঙ্গে বিভিন্ন ধরনের বাণিজ্যিক পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সেগুলোর কোনো প্রভাব পড়েছে কি না, তা সরকার পর্যবেক্ষণ করছে।

এ সময় বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, দৈনন্দিন কিছু ঘটনা দ্বিপক্ষীয় বাণিজ্যে তেমন প্রভাব ফেলে না। তবে ভারত গত মে মাসে বিভিন্ন স্থলবন্দর বন্ধ করে বাংলাদেশ থেকে রপ্তানি বন্ধ করায় রপ্তানি কিছুটা কমেছে। সে ক্ষেত্রে বাংলাদেশ কোনো পাল্টা পদক্ষেপ নেয়নি বলে তিনি উল্লেখ করেন।

ভারতে পাট রপ্তানি বন্ধের বিষয়ে বাণিজ্য সচিব বলেন, এটি দেশের অভ্যন্তরীণ সরবরাহ ও জোগান স্বাভাবিক রাখতে নেওয়া সিদ্ধান্ত। অন্য কোনো দেশকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে এ পদক্ষেপ নেওয়া হয়নি। বাংলাদেশের নীতিগুলো মূলত দেশের অভ্যন্তরীণ বাণিজ্য পরিস্থিতি বিবেচনা করেই গ্রহণ করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ভারতের সঙ্গে ব্যবসায় কোনো নেতিবাচক প্রভাব পড়েনি: বাণিজ্য উপদেষ্টা

প্রকাশের সময় : ০৫:১৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬