শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
ফোন বন্ধ করে চালু করলেই কি সব সমস্যার সমাধান হয়? পাকিস্তানের চুক্তি থেকে বাদ রিজওয়ান, মাসুদ ও সাইম নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা : পুলিশ অপ্রতিম হত্যার বিচার শুরু ২৯ নভেম্বর, দুই আদালতে চলবে কার্যক্রম সালমানের বাবার সঙ্গে প্রেম–বিয়ে, নাচের আড়ালে হেলেনের সংগ্রাম আইসিইউতে মাতিয়া বানু শুকু, অবস্থা সংকটাপন্ন যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে কড়া সতর্কবার্তা মার্কিন দূতাবাসের খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী চার ‘সেনা’ দেশেই সেঞ্চুরি, ওয়েলিংটনে ইতিহাস গড়লেন রাহুল হরমুজে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান

যেকারণে মামদানির ওপর চটেছে ভারত

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:১০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
  • / 246

কারাবন্দি সমাজকর্মী উমর খালিদকে সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। তিনি খালিদকে একটি চিঠিও লিখেছেন। আর এতেই আঁতে ঘা লেগেছে ভারতের।

সম্প্রতি এই চিঠির বিষয়টি প্রকাশ্যে আসার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিদেশি জনপ্রতিনিধিদের অন্য দেশের বিচার ব্যবস্থার প্রতি সম্মান প্রদর্শন করা উচিত। মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এক সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বলেন, সরকারি পদে থেকে ব্যক্তিগত সংস্কার বা পক্ষপাতমূলক আচরণ প্রকাশ করা কাম্য নয়। তিনি আরও পরামর্শ দেন, অন্যের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য না করে মমদানির উচিত নিজের ওপর অর্পিত দায়িত্ব পালনে মনোনিবেশ করা।

গত মাসে উমর খালিদের বাবা-মায়ের সঙ্গে দেখা করে তাঁদের কাছে একটি হাতে লেখা চিঠি তুলে দেন মামদানি। সেই চিঠিতে তিনি উমর খালিদের প্রতি সংহতি প্রকাশ করেন এবং কারাবন্দি অবস্থায় তিক্ততাকে প্রশ্রয় না দেওয়ার বিষয়ে উমরের পুরনো বক্তব্যের প্রশংসা করেন।

এই ঘটনার পর উমর খালিদের বাবা সৈয়দ কাসিম রসুল ইলিয়াস গণমাধ্যমকে জানান, নিউইয়র্ক সিটির মেয়রের সঙ্গে তার গত ৯ ডিসেম্বর প্রায় ২৫ মিনিট কথা হয়েছে। মূলত ২০২৩ সালে নিউইয়র্কে ভারতের প্রধানমন্ত্রী মোদির সফরের সময় উমর খালিদের কারাজীবনের ডায়েরি পাঠ করার জন্য মামদানিকে ধন্যবাদ জানাতেই এই সাক্ষাৎ করেছিলেন তিনি। সেখানে মামদানি উমরের জামিন হওয়া প্রয়োজন বলে নিজের মত প্রকাশ করেন।

২০২০ সালের ফেব্রুয়ারি মাসে উত্তর-পূর্ব দিল্লিতে দাঙ্গার ঘটনায় উমর খালিদ গত পাঁচ বছর ধরে জেলবন্দি রয়েছেন। তার বিরুদ্ধে আনা ষড়যন্ত্রের মামলাটি বর্তমানে বিচারবিভাগীয় প্রক্রিয়ার অধীনে আছে। এর আগে ২০২৩ সালেও মামদানি উমর খালিদকে একজন নিরপরাধ ছাত্রনেতা ও বুদ্ধিজীবী হিসেবে বর্ণনা করে তার গ্রেফতারের বিরোধিতা করেছিলেন। ভারতের পক্ষ থেকে মামদানির এই সাম্প্রতিক পদক্ষেপকে বিচার বিভাগের স্বাধীনতায় হস্তক্ষেপ এবং রাজনৈতিক পক্ষপাত হিসেবেই দেখা হচ্ছে।

সূত্র: এনডিটিভি

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

যেকারণে মামদানির ওপর চটেছে ভারত

প্রকাশের সময় : ১০:১০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬