মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:

যুক্তরাষ্ট্র অন্য দেশকে নিজেদের সাম্রাজ্য মনে করে : কলম্বিয়ার প্রেসিডেন্ট

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:২৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
  • / 235

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো বলেছেন, যুক্তরাষ্ট্র অন্যান্য দেশকে একটি মার্কিন সাম্রাজ্যের অংশ হিসেবে দেখছে। তিনি বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।

পেত্রো বলেন, যুক্তরাষ্ট্র কলম্বিয়ার বিরুদ্ধে সামরিক অভিযানের বাস্তব হুমকি প্রদর্শন করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কলম্বিয়ার বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দেওয়ার পরই এ মন্তব্য এসেছে।

তিনি মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা আইস-এর এজেন্টদের আচরণকে নাৎসি ব্রিগেডের সঙ্গে তুলনা করেন। ট্রাম্প প্রশাসন অপরাধ দমন ও অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অভিযানের অংশ হিসেবে আইসের কার্যক্রম বৃদ্ধি করেছে।

পেত্রো উল্লেখ করেন, ট্রাম্প কলম্বিয়াকে লক্ষ্য করে সামরিক অভিযান “ভালো ধারণা” মনে করছেন। এছাড়া ট্রাম্প একাধিকবার পেত্রোকে নিজের পিঠ বাঁচিয়ে চলতে বলেছেন, যা তিনি তীব্রভাবে নিন্দা করেছেন।

বুধবার সন্ধ্যায় ট্রাম্প ও পেত্রোর মধ্যে ফোনালাপ হয়। ট্রাম্প জানান, তিনি হোয়াইট হাউজে কলম্বিয়ার প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন। ফোনালাপের পর ট্রাম্প নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এ কথোপকথনকে সম্মান হিসেবে উল্লেখ করেন।

পেত্রো জানান, ফোনালাপটি এক ঘণ্টার কিছু কম সময় স্থায়ী হয়েছিল এবং তার বেশিরভাগ সময় তিনি নিজেই কথা বলেছেন। আলোচনায় কলম্বিয়ায় মাদক পাচার, ভেনেজুেলার পরিস্থিতি এবং লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রকে ঘিরে ঘটছে এমন বিষয়গুলো উঠে এসেছে।

পেত্রো যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অভিবাসনবিরোধী অভিযানের কঠোর সমালোচনা করেন এবং আইস এজেন্টদের নাৎসি ব্রিগেডের মতো আচরণের অভিযোগ তোলেন। তিনি বলেন, আইস শুধু লাতিন আমেরিকানদের রাস্তায় হয়রানি করছে না, বরং যুক্তরাষ্ট্রের নাগরিকদেরও হত্যা করছে।

তিনি সতর্ক করে বলেন, এভাবে চলতে থাকলে যুক্তরাষ্ট্র বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। বিশ্বের সঙ্গে সম্পর্কহীন কোনো দেশকে কখনো সাম্রাজ্য বানানো যায় না।

পেত্রোর অভিযোগ, যুক্তরাষ্ট্র বহু দশক ধরে, বিশেষ করে লাতিন আমেরিকায়, আইন উপেক্ষা করে অন্য সরকারকে একটি সাম্রাজ্যের দৃষ্টিতে দেখছে।

সূত্র: বিবিসি

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

যুক্তরাষ্ট্র অন্য দেশকে নিজেদের সাম্রাজ্য মনে করে : কলম্বিয়ার প্রেসিডেন্ট

প্রকাশের সময় : ০১:২৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬