শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
ফোন বন্ধ করে চালু করলেই কি সব সমস্যার সমাধান হয়? পাকিস্তানের চুক্তি থেকে বাদ রিজওয়ান, মাসুদ ও সাইম নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা : পুলিশ অপ্রতিম হত্যার বিচার শুরু ২৯ নভেম্বর, দুই আদালতে চলবে কার্যক্রম সালমানের বাবার সঙ্গে প্রেম–বিয়ে, নাচের আড়ালে হেলেনের সংগ্রাম আইসিইউতে মাতিয়া বানু শুকু, অবস্থা সংকটাপন্ন যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে কড়া সতর্কবার্তা মার্কিন দূতাবাসের খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী চার ‘সেনা’ দেশেই সেঞ্চুরি, ওয়েলিংটনে ইতিহাস গড়লেন রাহুল হরমুজে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান

ফিলিপাইনে ৬.৭ মাত্রার ভূমিকম্প

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:১৮:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • / 187

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের দ্বীপগুলোর কাছে বুধবার ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। খবর রয়টার্স’র।

ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে এবং এটি সুরিগাও দেল সুর প্রদেশের হিনাতুয়ান শহরের অন্তর্গত বাকুলিন গ্রামের প্রায় ৬৮ কিলোমিটার পূর্বে অবস্থিত।

ফিলিপাইনের ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থা ফিভোলকস ভূমিকম্পটির মাত্রা ৬ দশমিক ৪ এবং গভীরতা ২৩ কিলোমিটার বলে জানিয়েছে। সংস্থাটি সম্ভাব্য ক্ষয়ক্ষতি ও পরাঘাতের (আফটারশক) বিষয়ে সতর্ক করেছে।

ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছাকাছি এলাকায় দায়িত্বে থাকা পুলিশ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা জানান, এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি। হিনাতুয়ানের স্থানীয় পুলিশপ্রধান জোয়ি মনাতো বলেন, কম্পন খুব বেশি শক্তিশালী ছিল না, তবে মানুষজন আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসে।

ফিভোলকসের পরিচালক তেরেসিতো বাকোলকল ফোনে জানান, বুধবারের ভূমিকম্পটির কেন্দ্রস্থল গত অক্টোবর মাসে সংঘটিত দুটি শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রের ১০ কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থিত ছিল। ওই ঘটনায় সাতজন নিহত হয়েছিল।

তিনি আরও বলেন, এ ভূমিকম্প থেকে সুনামির আশঙ্কা নেই। এটি ধ্বংসাত্মক সুনামি ঢেউ সৃষ্টি করবে না, কারণ ভূমিকম্পটি তুলনামূলকভাবে গভীরে সংঘটিত হয়েছে।

উল্লেখ্য, ফিলিপাইন প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এর ওপর অবস্থিত হওয়ায় দেশটিতে প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ফিলিপাইনে ৬.৭ মাত্রার ভূমিকম্প

প্রকাশের সময় : ১১:১৮:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬