মাদুরোকে আজ যুক্তরাষ্ট্রের আদালতে তোলা হবে

- প্রকাশের সময় : ০২:৩৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
- / 192
নিজ দেশ থেকে অবৈধভাবে অপহরণের পর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে যুক্তরাষ্ট্রের ব্রুকলিন ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে।
তারা সোমবার (৫ জানুয়ারি) ফেডারেল ম্যানহাটন আদালতে হাজির হবেন। স্থানীয় সময় দুপুর ১২টা নাগাদ শুনানি শুরু হওয়ার কথা।
মাদুরোর বিরুদ্ধে অভিযোগ রয়েছে মাদক সন্ত্রাসে নিযুক্ত থাকার, যুক্তরাষ্ট্রে কোকেন সরবরাহে সহযোগিতা ও সন্ত্রাসীদের উৎসাহ দেয়ার।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, এই কর্মকাণ্ডের বিনিময়ে মাদুরো প্রচুর অর্থের মালিক হয়েছেন।
শুক্রবার (২ জানুয়ারি) মধ্যরাতে মার্কিন বিশেষ বাহিনী ডেল্টা ফোর্সের নেতৃত্বে ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালানো হয়। অভিযানে শতাধিক যুদ্ধ বিমান ও হেলিকপ্টার মোতায়েন করা হয়েছিল। অভিযানে বিভিন্ন স্থাপনায় হামলা ও সম্মুখ যুদ্ধে অন্তত ৩২ জন কিউবার নাগরিক নিহত হয়েছেন বলে কিউবার সরকার জানিয়েছে।
সূত্র: সিএনএন























