সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:

ময়মনসিংহে সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৩০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • / 198

ময়মনসিংহের ভালুকায় সহকর্মীর শটগানের গুলিতে এক আনসার সদস্য নিহত হয়েছেন।

সোমবার ২৯ ডিসেম্বর সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মেহরাবাড়ী এলাকায় লাবিব গ্রুপের সুলতানা সুয়েটার্স লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।

নিহত আনসার সদস্যের নাম বজেন্দ্র বিশ্বাস (৪৮)। তিনি সিলেট সদর উপজেলার কাদিরপুর গ্রামের পবিত্র বিশ্বাসের ছেলে। অভিযুক্ত আনসার সদস্য নোমান মিয়া সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালুটুরি বাজার এলাকার লুৎফর রহমানের ছেলে। ঘটনার পর পুলিশ তাকে আটক করেছে। ঘটনার সময় দুজনই ওই পোশাক কারখানায় দায়িত্ব পালন করছিলেন।

ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল মালেক জানান, কারখানার ভেতরে দুজন একসঙ্গে বসে থাকার সময় অসাবধানতাবশত নোমানের হাতে থাকা শটগান থেকে গুলি বের হয়। গুলিটি বজেন্দ্র বিশ্বাসের শরীরে লাগলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের সম্ভাবনা রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ময়মনসিংহে সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত

প্রকাশের সময় : ১২:৩০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫