Dhaka ০৯:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনকে টার্গেট করে সীমান্ত দিয়ে দেশে ঢুকছে অবৈধ অস্ত্র: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:১১:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • / 183

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত দিয়ে দেশে অবৈধ অস্ত্র প্রবেশ করছে বলে স্বীকার করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, প্রতিদিন এক থেকে দুইটি করে অবৈধ অস্ত্র উদ্ধার করা হচ্ছে এবং এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হচ্ছে না।

সোমবার (২৯ ডিসেম্বর) পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তরে বিজিবি দিবস-২০২৫ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। নির্বাচনকে টার্গেট করে সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র ঢুকছে কি না—এমন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দু-চারটি অস্ত্র যে ঢুকছে না, তা তিনি বলবেন না। অস্ত্র ঢুকছে, আবার সেগুলো নিয়মিত ধরাও পড়ছে।

তিনি জানান, সামনে জাতীয় সংসদ নির্বাচন হওয়ায় নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সব ধরনের প্রস্তুতি নিচ্ছে। এ লক্ষ্যে প্রায় ৩৫ হাজার বিজিবি সদস্য নির্বাচনী দায়িত্বে মোতায়েন থাকবে।

হাদি হত্যাকাণ্ডের ঘটনায় মেঘালয় পুলিশ ও ডিএমপির বক্তব্যের ভিন্নতা প্রসঙ্গে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ বিষয়ে ডিবি একটি বিবৃতি দিয়েছে। সেটি পড়লে বিষয়টি পরিষ্কারভাবে জানা যাবে।

সম্প্রতি কেরানীগঞ্জে একটি মাদরাসায় বিস্ফোরণের ঘটনায় প্রশ্ন করা হলে তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িত মূল ব্যক্তি পলাতক রয়েছে। তবে তার একজন সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে এবং পলাতক ব্যক্তিকে ধরতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান রয়েছে।

বোমা হামলা বা নাশকতার চেষ্টা সুষ্ঠু নির্বাচনে বাধা হয়ে দাঁড়াবে কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যারা ফ্যাসিস্ট মানসিকতার, তারা সব সময়ই নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করবে। তবে সবার সহযোগিতা থাকলে নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই বলেও জানান তিনি।

এর আগে বিজিবি দিবস উপলক্ষে সকাল ১০টায় পিলখানার শহীদ শাকিল আহমেদ হলে আয়োজিত অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা বিজিবির কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সদস্যদের মাঝে পদক বিতরণ করেন। এ বছর বর্ডার গার্ড বাংলাদেশ পদক, রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক এবং সেবা পদকসহ বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৭২ জনকে পদক প্রদান করা হয়।

পদক প্রদান শেষে তিনি বিজিবির খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দেন এবং ভবিষ্যতেও তাঁদের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি ও বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নির্বাচনকে টার্গেট করে সীমান্ত দিয়ে দেশে ঢুকছে অবৈধ অস্ত্র: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশের সময় : ১২:১১:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫