Dhaka ০৮:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নিরাপত্তা ঝুঁকিতে থাকা ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৩:১৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • / 181

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, নিরাপত্তা ঝুঁকিতে থাকা রাজনীতিবিদসহ ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে। আক্রান্ত হওয়া দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারের সম্পাদককেও নিরাপত্তা দেওয়া হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বৈঠক শেষে এই তথ্য জানান উপদেষ্টা।

গণঅধিকার পরিষদের পক্ষ থেকে বলা হয়েছে, ৫০ জনের মতো তালিকা আছে, যারা আক্রান্ত হতে পারেন।

উপদেষ্টা জানান, যারা হিটলিস্টে বা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন, তাদের আমরা গানম্যান দিয়ে দিয়েছি।

ডিজিএফআই, এনএসআই ও এসবি কর্তৃপক্ষ বসে কারা নিরাপত্তা ঝুঁকিতে রয়েছেন তা তালিকাভুক্ত করেছেন। তবে অনেকেই গানম্যান নিতে চায়নি।

এ পর্যন্ত ২০ জনের মতো ব্যক্তিকে গানম্যান দেওয়া হয়েছে। শীর্ষ পর্যায়ের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হলেও ২০ জনের সবাই রাজনীতিবিদ কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নিরাপত্তা ঝুঁকিতে থাকা ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশের সময় : ০৩:১৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫