Dhaka ০৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালুখালীতে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী ও পুরস্কার বিতরণ গবেষণা থেকে প্রকাশনা: জাবিতে একাডেমিক পাবলিশিং নিয়ে সেমিনার প্রার্থিতা প্রত্যাহার করেননি কেউ, বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন মান্দায় ৬ কেজি গাঁজাসহ নারী আটক রোহিঙ্গার সংখ্যা নিয়ে মিয়ানমারের বিভ্রান্তিকর তথ্যে ক্ষুব্ধ ঢাকা সাবেক সেনাপ্রধান আজিজকে গ্রেফতারে ইন্টারপোলের ‘রেড নোটিশ’ জারির জন্য চিঠি সিজদায় ইস্তিগফার পাঠ করার ফজিলত সম্পর্কে জানলে অবাক হবেন মধুখালীতে নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে মহিলা পরিষদের মানববন্ধন ‘খদরে’ খাসি কাণ্ডে নতুন মোড়, সেই জামাইয়ের ফর্দনামা প্রকাশ ঋণনির্ভর অর্থনীতি থেকে নিজস্ব অর্থায়নে যেতে হবে : অর্থমন্ত্রী
তালা লাগিয়ে বিএনপি নেতার ঘরে আগুন

‘আব্বু আমাকে নাও, আমাকে নাও’, পুড়তে পুড়তে বলছিল ছোট্ট আয়শা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:৪৫:২১ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
  • / 196

লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের সুতারগোপ্তা এলাকায় তালা লাগিয়ে এক বিএনপি নেতার বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় সাত বছর বয়সী এক শিশুকন্যা নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুই কিশোরী গুরুতর দগ্ধ হয়েছে।

শুক্রবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে এ ঘটনা ঘটে। নিহত শিশুটি আয়শা আক্তার (৭)। দগ্ধ দুই কিশোরী হলো বীথি আক্তার (১৭) ও স্মৃতি আক্তার (১৪)। তারা বর্তমানে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন পরিবারের কর্তা বেলাল হোসেনও।

বেলাল হোসেন লক্ষ্মীপুরের ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এবং সুতারগোপ্তা বাজারের সার ও কীটনাশক ব্যবসায়ী। তিনি দাবি করেন, পরিকল্পিতভাবে তাঁর বাড়ির দরজায় তালা লাগিয়ে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়েছে।

পরিবার ও স্থানীয়দের বরাতে জানা যায়, রাতের খাবার শেষে পরিবারের সবাই ঘুমিয়ে ছিলেন। হঠাৎ আগুন লাগলে ঘরের ভেতর ধোঁয়া ও আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দুই কন্যা ও স্ত্রীকে নিয়ে কোনোভাবে ঘরের টিনের বেড়া ফাঁকা করে বের হতে পারলেও ছোট মেয়েকে উদ্ধার করা সম্ভব হয়নি।

নিহত শিশুর মা নাজমা বেগম বলেন, আগুন লাগার পর বড় দুই মেয়েকে বের করা গেলেও ছোট মেয়েটিকে বাঁচানো যায়নি। ঘটনার পর তিনি অসুস্থ হয়ে পড়েন।

প্রতিবেশী আবদুল কাদের বলেন, আগুনের তীব্রতা এত বেশি ছিল যে কেউ ঘরের কাছে যেতে পারেনি। এলাকাবাসীর দাবি, এটি একটি নৃশংস ও পরিকল্পিত ঘটনা।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান বলেন, আগে দরজায় তালা লাগিয়ে পরে পেট্রল ঢেলে আগুন ধরানো হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। এটি পরিকল্পিত কি না, সে বিষয়ে গুরুত্ব দিয়ে তদন্ত চলছে। দোষীদের শনাক্তে সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

শনিবার বিকেলে নিহত আয়শার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় অংশ নিয়ে শোকার্ত বাবা বেলাল হোসেন বলেন, তাঁর মেয়ের হত্যার বিচার নিশ্চিত করতে তিনি প্রশাসনের কাছে জোর দাবি জানান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

তালা লাগিয়ে বিএনপি নেতার ঘরে আগুন

‘আব্বু আমাকে নাও, আমাকে নাও’, পুড়তে পুড়তে বলছিল ছোট্ট আয়শা

প্রকাশের সময় : ০৮:৪৫:২১ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫