Dhaka ০৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়াকান্দিতে ওসমান হাদির হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ১০:০৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
  • / 116

জুলাই গণঅভ্যুত্থানের বীর সেনানী ও ইনকিলাবী মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর ২০২৫) বিকেল ৪টায় বালিয়াকান্দি কুটির মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়।

মিছিলে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ অংশ নেন। এ সময় তারা হাতে ব্যানার, ফেস্টুন ও প্রতিবাদী প্ল্যাকার্ড বহন করে হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং ঘটনার রহস্য উদঘাটনসহ দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গণমানুষের পক্ষে সোচ্চার থাকার কারণেই পরিকল্পিতভাবে শরীফ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। তারা বলেন, “এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হলে দেশে ন্যায়বিচার ও গণতন্ত্র চরমভাবে ব্যাহত হবে।” বক্তারা দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান এবং তা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন।

বিক্ষোভে বক্তারা ওসমান হাদিকে স্বাধীনতার চেতনা ও গণমানুষের অধিকার আদায়ের প্রতীক হিসেবে উল্লেখ করে তাঁর প্রতি গভীর শোক ও শ্রদ্ধা নিবেদন করেন।

বিক্ষোভ মিছিলে সর্বস্তরের মানুষের ব্যাপক অংশগ্রহণে এলাকায় ব্যাপক সাড়া পড়ে। শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হলেও পুরো এলাকায় শোক ও ক্ষোভের আবহ বিরাজ করে। এলাকাবাসীর দাবি, এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করে সার্বিক নিরাপত্তা জোরদার করা হোক।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে ওসমান হাদির হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

প্রকাশের সময় : ১০:০৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫