Dhaka ০৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাদিকে গুলি: নরসিংদী থেকে ফয়সাল নামে একজন আটক

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:০৬:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • / 181

ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় নরসিংদী থেকে মো. ফয়সাল (২৫) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব। এছাড়া মূল অভিযুক্ত শুটার ফয়সাল করিম মাসুদের বাবা হুমায়ুন কবির (৭০) ও মা হাসি বেগমকে (৬০) গ্রেফতার করা হয়েছে। এসময় তিনটি অস্ত্রও উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ধার হওয়া অস্ত্রের কোনো একটি দিয়ে হাদিকে গুলি করা হয়েছে কি না, তা ফরেনসিক পরীক্ষার পর জানা যাবে। র‍্যাব-১১ নরসিংদীতে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করে।

র‌্যাব জানায়, অস্ত্র ও গোলাবারুদ নরসিংদী জেলার সদর থানাধীন তরুয়া এলাকাস্থ মোল্লার বাড়ির সামনে তরুয়ার বিলে পানির মধ্য থেকে উদ্ধার করেছে র‍্যাব। তবে অস্ত্র সেখানে কীভাবে গেছে বিষয়টি প্রাথমিকভাবে জানায়নি র‍্যাব।

উদ্ধার হওয়ার অস্ত্রের মধ্যে রয়েছে- ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ১টি খেলনা পিস্তল ও ৪১ রাউন্ড এমুনিশন।

গত শুক্রবার গণসংযোগের জন্য বিজয়নগর এলাকায় গেলে চলন্ত মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করা হয়। গুলিটি তার মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

পরে সোমবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেয়া হয়।

হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় পরিবারের সম্মতিতে রোববার রাতে পল্টন থানায় একটি মামলা করেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। মামলাটি বর্তমানে ডিবিতে রয়েছে। মামলায় এর আগে ফয়সালের স্ত্রী, বান্ধবী, শ্যালক, হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক সন্দেহে একজন, সহযোগী কবীর এবং তাকে পালাতে সহায়তার অভিযোগে সীমান্ত এলাকা থেকে আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

হাদিকে গুলি: নরসিংদী থেকে ফয়সাল নামে একজন আটক

প্রকাশের সময় : ১০:০৬:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫