Dhaka ১০:০০ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

কেরানীগঞ্জে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৪ ইউনিট

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:২৩:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • / 212

ঢাকার কেরানীগঞ্জের বাবুবাজার এলাকায় জমেলা টাওয়ার নামের একটি ১২ তলা ভবনে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করছে। এ ঘটনায় ভবন থেকে ৪২ জনকে উদ্ধার করে নিরাপদে নামিয়ে আনা হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) ভোর ৫টা ৩৭ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পর সকাল ৫টা ৪৫ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে কেরানীগঞ্জ, সদরঘাট ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে একে একে মোট ১৪টি ইউনিট আগুন নেভাতে অংশ নেয়।

ফায়ার সার্ভিস জানায়, ভবনের নিচতলায় আগুন লাগায় দ্রুত ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে ভবনের ভেতরে অবস্থানকারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। পরিস্থিতি বিবেচনায় বিভিন্ন সিঁড়ি ব্যবহার করে ৪২ জনকে নিরাপদে উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তারা জানান, সকাল সাড়ে ৮টা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর তদন্ত করে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কেরানীগঞ্জে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৪ ইউনিট

প্রকাশের সময় : ১১:২৩:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫