বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
দাওয়াত দিয়ে সবাইকে সুইজারল্যান্ডে তৈরি দামি ঘড়ি উপহার দিলেন সালমান মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যার প্রমাণ মিলেছে: আইসিজে টেস্টের পর আগামী বছর লর্ডসে নেপালের বিপক্ষে টি-টুয়েন্টিও খেলবে বাংলাদেশ সাইফ আলী খানকে প্রাণনাশের হুমকি, জিশানের নাম সামনে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক সনির নতুন দুই তারবিহীন হেডফোন বাজারে, কিস্তিতেও কেনা যাবে রজনীকান্ত–মোহনলালের নায়িকা থেকে হাসপাতালের প্রতিষ্ঠাতা, কোথায় হারিয়ে গেলেন রূপিণী ইনিংস হার এড়িয়ে বাংলাদেশ হারল ৯ উইকেটে অনেক হয়েছে আর নয়, সন্ত্রাসীদের সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী প্রভু দেবার সাবেক প্রেমিকা ‘লেডি সুপারস্টার’ এখন ৩০০ কোটির মালিক

শিশু সাজিদ মারা গেছে

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৫০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • / 228

রাজশাহীর তানোরে পরিত্যক্ত একটি গভীর নলকূপের পাইপে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেছেন।

জানা গেছে, বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৮টা ৫০ মিনিটে শিশুটিকে উদ্ধার করা হয়। উদ্ধারের পরপরই তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। স্বাস্থ্য পরীক্ষা করার পর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বার্নাবাস হাসদা সাজিদকে মৃত ঘোষণা করেন।

ফায়ার সার্ভিসের রাজশাহী স্টেশনের সহকারী পরিচালক দিদারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। টানা ৩২ ঘণ্টার শ্বাসরুদ্ধ অভিযানের পর শিশুটিকে উদ্ধার করা হলো।

এর আগে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে সাজিদ গভীর নলকূপের গর্তে পড়ে নিখোঁজ হয়। এরপর থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা শিশুটিকে উদ্ধারে কাজ শুরু করে। ৪৫ ফুট মাটি খনন করে ৩২ ঘণ্টা পর শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শিশু সাজিদ মারা গেছে

প্রকাশের সময় : ১০:৫০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫