Dhaka ০৪:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ধর্মীয় পরিচয় যা-ই হোক, রাষ্ট্রে সবার সমান অধিকার: রিজভী কালীগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত সব ধর্মের মানুষের বিশ্বাস ও ধর্মাচরণের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী যুব উন্নয়নের প্রশ্নফাঁসে ৫ সরকারি কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৪৮ পাতার ব্যাংক চেক পদ্মা পাড়ি দিয়ে ঢালারচর রেলস্টেশন পরিদর্শন, ‘ওরা ১১ জন’-এর নৌকা ভ্রমণ নুর হাসিনার পুত্র হলে আসিফ-নাহিদ-আখতাররা হাসিনার নাতি: আবু হানিফ ক্ষমা চেয়েও শাস্তি এড়াতে পারলেন না মার্তিনেজ কালীগঞ্জে ডোপ টেস্টের কিট কিনতে বিএনপির আর্থিক সহায়তা প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ফল প্রকাশ পর্যন্ত নিয়োগ পরীক্ষা তদারকি করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

জনগণ দায়িত্ব দিলে বিএনপি আবারও দুর্নীতির বিরুদ্ধে লড়বে : তারেক রহমান

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:২৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • / 82

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণ দায়িত্ব দিলে বিএনপি আবারও দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দিতে প্রস্তুত।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এই মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, “দুর্নীতি কীভাবে বাংলাদেশকে পঙ্গু করে দিচ্ছে, তা বোঝার জন্য দূরে যাওয়ার দরকার নেই। মেধার ভিত্তিতে চাকরি খুঁজতে বের হওয়া একজন গ্র্যাজুয়েটের সঙ্গে কথা বললেই বুঝবেন। মাসের পর মাস ধরে সাধারণ সরকারি সেবা পেতে হিমশিম খাওয়া কৃষক বা হাসপাতালে ভোগান্তিতে থাকা তরুণদের পরিস্থিতি দেখুন।” তিনি আরও বলেন, খাবারের দাম বৃদ্ধির, স্কুলে ভালো পড়াশোনা না পাওয়ার এবং রাস্তায় নিরাপত্তা না থাকার পেছনের মূল কারণ হলো দুর্নীতি।

তারেক রহমান উল্লেখ করেন, বাংলাদেশে দুর্নীতির বিরুদ্ধে লড়াই নতুন নয়, এটি বহু যুগের আলোচনার বিষয়। তিনি বলেন, রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রশাসনে শৃঙ্খলা ফেরানোর উদ্যোগ নিয়েছিলেন, প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময়ে সরকারি প্রতিষ্ঠানগুলো আধুনিকীকরণ করা হয়েছিল। ২০০৪ সালে গঠিত ‘দুদক’ এক স্বাধীন কমিশন হিসেবে দুর্নীতির বিরুদ্ধে বড় অগ্রগতি হিসেবে কাজ করেছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিএনপি গর্ব করতে পারে কিছু বড় পরিবর্তনের জন্য, যেমন শক্তিশালী অর্থ ব্যবস্থাপনা, স্বচ্ছ ক্রয় নীতি, উন্মুক্ত বাজার, ক্ষমতার বিকেন্দ্রীকরণ।

তিনি ভবিষ্যতের পরিকল্পনাও তুলে ধরেন, যার মধ্যে রয়েছে প্রতিষ্ঠানের স্বাধীনতা, পুরোপুরি স্বচ্ছতা, বিচার ও আইনশৃঙ্খলা সংস্কার, ই-গভর্ন্যান্স, হুইসলব্লোয়ার সুরক্ষা, নৈতিক শিক্ষা এবং শক্তিশালী আর্থিক নজরদারি। তারেক রহমান বলেন, “জনগণ যদি দায়িত্ব দেয়, বিএনপি আবারও দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের নেতৃত্ব দিতে প্রস্তুত।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জনগণ দায়িত্ব দিলে বিএনপি আবারও দুর্নীতির বিরুদ্ধে লড়বে : তারেক রহমান

প্রকাশের সময় : ০১:২৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫