Dhaka ০৪:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ধর্মীয় পরিচয় যা-ই হোক, রাষ্ট্রে সবার সমান অধিকার: রিজভী কালীগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত সব ধর্মের মানুষের বিশ্বাস ও ধর্মাচরণের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী যুব উন্নয়নের প্রশ্নফাঁসে ৫ সরকারি কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৪৮ পাতার ব্যাংক চেক পদ্মা পাড়ি দিয়ে ঢালারচর রেলস্টেশন পরিদর্শন, ‘ওরা ১১ জন’-এর নৌকা ভ্রমণ নুর হাসিনার পুত্র হলে আসিফ-নাহিদ-আখতাররা হাসিনার নাতি: আবু হানিফ ক্ষমা চেয়েও শাস্তি এড়াতে পারলেন না মার্তিনেজ কালীগঞ্জে ডোপ টেস্টের কিট কিনতে বিএনপির আর্থিক সহায়তা প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ফল প্রকাশ পর্যন্ত নিয়োগ পরীক্ষা তদারকি করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে মঙ্গলবার সকালে

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৫৩:২২ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • / 177

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার উদ্দেশ্যে ভাড়া করা এয়ার অ্যাম্বুলেন্সটি আগামীকাল মঙ্গলবার সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

সোমবার সকালেই বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ।

তিনি জানান, জার্মানভিত্তিক এফএআই এভিয়েশন গ্রুপের এয়ার অ্যাম্বুলেন্সটি আগামীকাল সকাল ৮টা ২০ মিনিটে ঢাকায় নামবে। প্রয়োজন হলে একই দিন রাত ৯টার পর বিমানটি লন্ডনের উদ্দেশে উড্ডয়ন করতে পারবে। গত শনিবার এয়ার অ্যাম্বুলেন্স কোম্পানিটির দেওয়া আবেদনে মঙ্গলবার ঢাকায় অবতরণ এবং বুধবার লন্ডনের উদ্দেশে যাত্রার প্রস্তাব করা হয়েছিল।

তবে খালেদা জিয়ার লন্ডনে যাওয়া সম্পূর্ণ নির্ভর করছে তার বর্তমান শারীরিক অবস্থার ওপর। তার ব্যক্তিগত চিকিৎসক এ জে এম জাহিদ হোসেন জানান, চিকিৎসকেরা তার স্বাস্থ্যের অগ্রগতি বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন তিনি বিদেশ যাত্রার উপযোগী কি না।

দুই সপ্তাহেরও বেশি সময় ধরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও আশঙ্কামুক্ত নন বলে চিকিৎসকেরা জানিয়েছেন। তার ডায়াবেটিস, কিডনি, হৃদ্‌যন্ত্র ও ফুসফুস-সংক্রান্ত জটিলতাগুলো কখনো নিয়ন্ত্রণে থাকলেও হঠাৎ বেড়ে যাচ্ছে। সর্বশেষ পরীক্ষায় কিডনি ও ফুসফুসের কিছুটা উন্নতি দেখা গেলেও তা সামগ্রিক ঝুঁকি কমানোর জন্য যথেষ্ট নয়।

এই অনিশ্চয়তার কারণেই বিদেশ যাত্রার সম্ভাব্য তারিখ বারবার পরিবর্তিত হচ্ছে। শুরুতে বিএনপি জানায়, ৫ ডিসেম্বর তাকে লন্ডনে নেওয়া হবে। পরে সময় পরিবর্তন করে ৭ ডিসেম্বর নির্ধারণ করা হয়। এরপর ৯ ডিসেম্বর যাত্রার সম্ভাবনার কথা বলা হলেও শেষ পর্যন্ত তা আবারও পিছিয়ে যায়।

চিকিৎসাসংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, গত রাত পর্যন্ত তার শারীরিক অবস্থায় উল্লেখযোগ্য উন্নতি বা অবনতি—কোনোটিই হয়নি। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় তার শারীরিক অবস্থার পরিবর্তনই নির্ধারণ করবে লন্ডনে পাঠানোর সিদ্ধান্ত।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে মঙ্গলবার সকালে

প্রকাশের সময় : ১২:৫৩:২২ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫