শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
বোচাগঞ্জে টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, কাটা ধান ও রবিশস্য নিয়ে দুশ্চিন্তায় কৃষক শেয়ারবাজারে ক্লড চ্যাটবটের মালিক অ্যানথ্রপিক মেসির বেতনের চেয়েও কম এমএলএসে ২৬টি দলের বেতন খরচ ধামইরহাটে বিজিবির অভিযানে ৫৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার চোটের সঙ্গে ফুটবলারদের নিঃসঙ্গ লড়াই বনের ক্যামেরায় ধরা পড়ছে বন্য প্রাণী, চিনছে কে এই দলে টেন্ডুলকার থাকলে হয়তো তাঁকেও বাদ দেওয়া হতো: সিরাজকে বাদ দেওয়ায় ক্ষুব্ধ কাইফ ফোন বন্ধ করে চালু করলেই কি সব সমস্যার সমাধান হয়? পাকিস্তানের চুক্তি থেকে বাদ রিজওয়ান, মাসুদ ও সাইম নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা : পুলিশ

ভারতে নাইটক্লাবে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২৩

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:২০:০৯ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • / 85

ভারতের উত্তর গোয়ায় একটি জনপ্রিয় নাইটক্লাবে আগুন লেগে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো প্রায় ৫০ জন, যাদের উদ্ধার করে গোয়া মেডিক্যাল কলেজে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থানীয় কর্মকর্তা ও রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত রবিবার (৭ ডিসেম্বর) ভোরে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রাথমিক তথ্য বলছে নিহতদের মধ্যে ৩-৪ জন পর্যটক ছিলেন, বাকি ১৯ জন নাইটক্লাবটির কর্মী।

এক প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, রাত আনুমানিক ১টার দিকে আগুনের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা ছিল, রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়। তবে গোয়ার পুলিশ মহাপরিচালক (ডিজিপি) জানিয়েছেন, পরিদর্শনের সময় সিলিন্ডারগুলো অক্ষত পাওয়া গেছে।

কর্মকর্তারা জানিয়েছেন, বিস্ফোরণ এতটাই তীব্র ছিল যে মুহূর্তের মধ্যে পুরো ভবনে আগুন ছড়িয়ে পড়ে।

এর ফলে ভেতরে থাকা ব্যক্তিরা বের হওয়ার সুযোগই পাননি। আগুনে নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে আহতদের অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। রাতভর উদ্ধার অভিযান অব্যাহত ছিল।
হতাহতদের শনাক্ত করতে এবং তাদের পরিবারকে সনাক্ত করতে কাজ করছে কর্তৃপক্ষ।
রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে লেখেন, ‘আজ গোয়ার সবার জন্য খুব বেদনাদায়ক একটি দিন। আরপোরায় একটি বড় অগ্নিকাণ্ডে ২৩ জনের প্রাণহানি ঘটেছে।’

তিনি লেখেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছি। যারা দায়ী সাব্যস্ত হবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
ঘটনাস্থলে সাংবাদিকদের প্রমোদ সাওয়ান্ত বলেন, ‘তিনজন দগ্ধ হয়ে এবং বাকিরা ধোঁয়ায় দম বন্ধ হয়ে মারা গেছেন। নিহতদের মধ্যে তিন থেকে চারজন পর্যটক রয়েছেন।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ভারতে নাইটক্লাবে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২৩

প্রকাশের সময় : ১১:২০:০৯ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫