Dhaka ০৩:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ধর্মীয় পরিচয় যা-ই হোক, রাষ্ট্রে সবার সমান অধিকার: রিজভী কালীগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত সব ধর্মের মানুষের বিশ্বাস ও ধর্মাচরণের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী যুব উন্নয়নের প্রশ্নফাঁসে ৫ সরকারি কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৪৮ পাতার ব্যাংক চেক পদ্মা পাড়ি দিয়ে ঢালারচর রেলস্টেশন পরিদর্শন, ‘ওরা ১১ জন’-এর নৌকা ভ্রমণ নুর হাসিনার পুত্র হলে আসিফ-নাহিদ-আখতাররা হাসিনার নাতি: আবু হানিফ ক্ষমা চেয়েও শাস্তি এড়াতে পারলেন না মার্তিনেজ কালীগঞ্জে ডোপ টেস্টের কিট কিনতে বিএনপির আর্থিক সহায়তা প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ফল প্রকাশ পর্যন্ত নিয়োগ পরীক্ষা তদারকি করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

তারেক রহমানের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে: কায়কোবাদ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৭:৫৮:০৯ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • / 96

তারেক রহমানের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।

শনিবার বিকেলে মুরাদনগর উপজেলার পীর কাশিমপুর রাইছাতুন নেছা উচ্চবিদ্যালয় মাঠে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘তারেক রহমানের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে। আমরা আশা করি, তিনি সহি-সালামতে বাংলাদেশে পৌঁছাবেন। আল্লাহর কাছে সেই চাওয়া।’

কায়কোবাদ বলেন, ‘ওনার (খালেদা জিয়া) স্বামীকে হত্যা করা হয়েছে, সন্তানকে হত্যার দিকে ঠেলে দেওয়া হয়েছে। ওনাকে মিথ্যা মামলায় কারাগারে রাখা হয়েছে। তিনি কোনো আপস করেন নাই। আল্লাহ তাকে মুক্ত করেছেন, নিশ্চয়ই কোনো কারণ আছে। তার জন্য সারা মুরাদনগরে পাঁচশর অধিক কোরআন খতম হয়েছে। ওনার আল্লাহর রহমতে বেঁচে থাকার দরকার। ওনার বিকল্প নেই।’

জামায়াতের প্রার্থীকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘কোরআনের শাসন কায়েম করার আগে নিজেদের মধ্যে আগে প্রয়োগ করতে হয়। তিনি পাঁচ বছর ভাইস চেয়ারম্যান ছিলেন, কিছুই করেননি মুরাদনগরবাসীর জন্য। একটি টিউবওয়েল করেননি, স্কুল-মাদ্রাসা করেননি। ওনার বিষয়ে আপনারাই সিদ্ধান্ত নেবেন।’

বিএনপি নেতা আরও বলেন, ‘আমাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছিল। একটা সিগনেচার দিতে হয়নি, আদালতে যেতে হয়নি, আল্লাহ আমাকে মুক্তি দিয়েছেন।’

মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মো. আখতারুজ্জামান ও সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সী।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

তারেক রহমানের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে: কায়কোবাদ

প্রকাশের সময় : ০৭:৫৮:০৯ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫