শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
বোচাগঞ্জে টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, কাটা ধান ও রবিশস্য নিয়ে দুশ্চিন্তায় কৃষক শেয়ারবাজারে ক্লড চ্যাটবটের মালিক অ্যানথ্রপিক মেসির বেতনের চেয়েও কম এমএলএসে ২৬টি দলের বেতন খরচ ধামইরহাটে বিজিবির অভিযানে ৫৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার চোটের সঙ্গে ফুটবলারদের নিঃসঙ্গ লড়াই বনের ক্যামেরায় ধরা পড়ছে বন্য প্রাণী, চিনছে কে এই দলে টেন্ডুলকার থাকলে হয়তো তাঁকেও বাদ দেওয়া হতো: সিরাজকে বাদ দেওয়ায় ক্ষুব্ধ কাইফ ফোন বন্ধ করে চালু করলেই কি সব সমস্যার সমাধান হয়? পাকিস্তানের চুক্তি থেকে বাদ রিজওয়ান, মাসুদ ও সাইম নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা : পুলিশ

‘বন্ধু’ পুতিনকে কী কী উপহার দিলেন মোদি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৫৪:৪৩ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • / 84

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ছয়টি উপহার দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের বিভিন্ন প্রান্তের বিশেষ সামগ্রী রয়েছে এই তালিকায়। এর মধ্যে রয়েছে আসামের জগৎবিখ্যাত চা ও কাশ্মীরের সুগন্ধী মশলা জাফরান।

ভারত-রাশিয়া বার্ষিক সম্মেলন উপলক্ষে দু’দিনের ভারত সফরে এসেছিলেন পুতিন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে দিল্লিতে পৌঁছান রুশ প্রেসিডেন্ট। এ সময় তাকে স্বাগত জানান মোদি এবং দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়।

মোদি পুতিনকে উপহার দিয়েছেন একটি রাশিয়ান ভাষার গীতা, যার মধ্যে মহাভারতের যুদ্ধ শুরুর আগে অর্জুন ও কৃষ্ণের কথোপকথন লিপিবদ্ধ রয়েছে। এছাড়া দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার কারুকৃতির রুপোর টি-সেট, মহারাষ্ট্রের রুপোর ঘোড়া এবং আগরায় তৈরি মার্বেল পাথরের দাবার সেট।

ভারত ও রাশিয়ার সম্পর্ক গত কয়েক বছরে আরও ঘনিষ্ঠ হয়েছে। রাশিয়ার কাছ থেকে খনিজ তেল কেনার কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করলেও ভারত পিছিয়ে আসেনি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

‘বন্ধু’ পুতিনকে কী কী উপহার দিলেন মোদি

প্রকাশের সময় : ১২:৫৪:৪৩ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫