শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
বোচাগঞ্জে টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, কাটা ধান ও রবিশস্য নিয়ে দুশ্চিন্তায় কৃষক শেয়ারবাজারে ক্লড চ্যাটবটের মালিক অ্যানথ্রপিক মেসির বেতনের চেয়েও কম এমএলএসে ২৬টি দলের বেতন খরচ ধামইরহাটে বিজিবির অভিযানে ৫৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার চোটের সঙ্গে ফুটবলারদের নিঃসঙ্গ লড়াই বনের ক্যামেরায় ধরা পড়ছে বন্য প্রাণী, চিনছে কে এই দলে টেন্ডুলকার থাকলে হয়তো তাঁকেও বাদ দেওয়া হতো: সিরাজকে বাদ দেওয়ায় ক্ষুব্ধ কাইফ ফোন বন্ধ করে চালু করলেই কি সব সমস্যার সমাধান হয়? পাকিস্তানের চুক্তি থেকে বাদ রিজওয়ান, মাসুদ ও সাইম নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা : পুলিশ

গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শিগগিরই শুরু হবে : ট্রাম্প

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৫২:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • / 88

গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ খুব শিগগিরই কার্যকর হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, যুদ্ধবিরতি এগিয়ে চলছে এবং এর পরবর্তী ধাপও বাস্তবায়নের পথে রয়েছে, যদিও অনেকেই তা বুঝতে পারছেন না।

গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি শুরু হলেও ইসরায়েল ৫০০ বারের বেশি চুক্তি লঙ্ঘন করেছে। এসব হামলায় যুদ্ধবিরতির মধ্যেই প্রায় ৪০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। সর্বশেষ বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় খান ইউনিসে বাস্তুচ্যুত মানুষের ওপর বিমান ও কামান হামলায় পাঁচজনকে হত্যা করে দখলদার ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের দাবি—তাদের সেনাদের ওপর কথিত হামলার জবাবেই এ অভিযান চালানো হয়েছে।

ট্রাম্প বলেন, “আজ একটি বোমা বিস্ফোরিত হয়েছে। এতে কয়েকজন গুরুতর আহত এবং সম্ভবত কেউ কেউ নিহত হয়েছেন। কিন্তু যুদ্ধবিরতি চলছে, মধ্যপ্রাচ্যে শান্তি আছে। দ্বিতীয় ধাপও শিগগিরই কার্যকর হবে।”

হামাসের হাতে বর্তমানে ইসরায়েলের মাত্র দুজন জিম্মি আছে, যার একজন থাইল্যান্ডের নাগরিক। জিম্মিদের ফেরত দেওয়ার পরই দ্বিতীয় ধাপ শুরু হওয়ার কথা। তবে ইসরায়েল এ বিষয়ে গড়িমসি করছে বলে অভিযোগ রয়েছে।

এখনও হামাস ও ইসরায়েলের মধ্যে দ্বিতীয় ধাপের কোনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি। তবে যুক্তরাষ্ট্র জানিয়েছে—জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে দ্বিতীয় ধাপ বাস্তবায়নের জন্য কিছু কাঠামো বা মেকানিজম ঠিক করা হয়েছে। এই ধাপ শুরু হলে গাজা পরিচালনার দায়িত্ব নেবে একটি টেকনোক্র্যাট সরকার এবং হামাসের পরিবর্তে নিরাপত্তার দায়িত্ব পালন করবে আন্তর্জাতিক বাহিনী।

সূত্র: টাইমস অব ইসরায়েল

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শিগগিরই শুরু হবে : ট্রাম্প

প্রকাশের সময় : ১০:৫২:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫