শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
বোচাগঞ্জে টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, কাটা ধান ও রবিশস্য নিয়ে দুশ্চিন্তায় কৃষক শেয়ারবাজারে ক্লড চ্যাটবটের মালিক অ্যানথ্রপিক মেসির বেতনের চেয়েও কম এমএলএসে ২৬টি দলের বেতন খরচ ধামইরহাটে বিজিবির অভিযানে ৫৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার চোটের সঙ্গে ফুটবলারদের নিঃসঙ্গ লড়াই বনের ক্যামেরায় ধরা পড়ছে বন্য প্রাণী, চিনছে কে এই দলে টেন্ডুলকার থাকলে হয়তো তাঁকেও বাদ দেওয়া হতো: সিরাজকে বাদ দেওয়ায় ক্ষুব্ধ কাইফ ফোন বন্ধ করে চালু করলেই কি সব সমস্যার সমাধান হয়? পাকিস্তানের চুক্তি থেকে বাদ রিজওয়ান, মাসুদ ও সাইম নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা : পুলিশ

ক্ষমা চাইলেন নেতানিয়াহু

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:২১:৩৩ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • / 69

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগের কাছে ক্ষমা চেয়েছেন। রোববার প্রেসিডেন্টের কার্যালয় এই তথ্য জানায়। খবর টাইমস অব ইসরাইল ও ওয়াশিংটন পোস্টের।

প্রতিবেদনে বলা হয়েছে, দুর্নীতি মামলার প্রেক্ষিতে নেতানিয়াহু আনুষ্ঠানিকভাবে ক্ষমার আবেদন জমা দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে হার্জোগকে নেতানিয়াহুকে ক্ষমা করার জন্য অনুরোধ জানানো কয়েকদিনের মধ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়।

নেতানিয়াহুর বিরুদ্ধে ২০১৯ সালে তিনটি পৃথক দুর্নীতি মামলা দায়ের হয়েছে, যার মধ্যে ঘুষ, জালিয়াতি এবং বিশ্বাসভঙ্গের অভিযোগ রয়েছে। হার্জোগের কার্যালয় জানিয়েছে, প্রেসিডেন্ট প্রাসঙ্গিক সকল মতামত গ্রহণের পর অনুরোধটি বিবেচনা করবেন।

এর আগে নভেম্বরের শুরুতে ট্রাম্প হার্জোগকে নেতানিয়াহুকে ক্ষমা করার জন্য চিঠি পাঠিয়েছিলেন এবং অক্টোবর মাসে তাঁর ইসরাইল সফরের সময় পার্লামেন্টে বক্তব্যেও অনুরোধ করেছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ক্ষমা চাইলেন নেতানিয়াহু

প্রকাশের সময় : ০৭:২১:৩৩ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫