বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘বন্ধু, তুমি খেলে যাও, আমি এখানেই থামছি’ বলাকা ক্লিনিকে যমজ নবজাতকের একটি শিশু নিখোঁজের অভিযোগ, তদন্তে মিলল না প্রমাণ ডিসেম্বরে আসছে ‘পঞ্চায়েতে’র পঞ্চম সিজন জাককানইবিতে ওবিই কারিকুলামবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মাইক্রোসফট থেকে এনএসএ: এক সপ্তাহে প্রযুক্তি–দুনিয়ায় কেন একের পর এক বিভ্রাট ওয়ানডেতে এমন দুর্দিন আগে দেখেনি অস্ট্রেলিয়া দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ এক ইনিংসে ৮ ডিসমিসাল, লিটনের বিশ্বরেকর্ড ‘পুরো দলই জানত, আমি বল টেম্পারিং করছি’: আট বছর পর মুখ খুললেন ক্যামেরন ব্যানক্রফট

খুলনায় আদালত চত্বরে গুলি ও কুপিয়ে দুই আসামিকে হত্যা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৩৮:৫০ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • / 76

খুলনায় আদালতের সামনে দুই আসামিকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (৩০ নভেম্বর) দুপুর ১২টায় এ ঘটনা ঘটে।

নিহতদের নাম, ফজলে রাব্বি রাজন এবং হাসিব। তারা সোনাডাঙ্গা থানায় একটি অস্ত্র মামলার আসামি ছিলেন। এদের মধ্যে হাসিব ঘটনাস্থলে নিহত হন। আর হাসপাতালে নেওয়ার পথে রাজনের মৃত্যু হয়।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম একজন নিহতের তথ্য নিশ্চিত করেছেন। আর অন্যজন নিহতের তথ্য নিশ্চিত করেছেন খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ইএমও।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত আসামিরা আজ রবিবার দুপুরে আদালতে হাজিরা দিতে আসেন। হাজিরা শেষে খুলনা মহনগর আদালত থেকে বের হলে দুর্বৃত্তরা এসে তাদের লক্ষ্য করে গুলি করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে।

গুরুতর আহত অবস্থায় অন্যজনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

খুলনায় আদালত চত্বরে গুলি ও কুপিয়ে দুই আসামিকে হত্যা

প্রকাশের সময় : ০১:৩৮:৫০ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫