শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
বোচাগঞ্জে টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, কাটা ধান ও রবিশস্য নিয়ে দুশ্চিন্তায় কৃষক শেয়ারবাজারে ক্লড চ্যাটবটের মালিক অ্যানথ্রপিক মেসির বেতনের চেয়েও কম এমএলএসে ২৬টি দলের বেতন খরচ ধামইরহাটে বিজিবির অভিযানে ৫৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার চোটের সঙ্গে ফুটবলারদের নিঃসঙ্গ লড়াই বনের ক্যামেরায় ধরা পড়ছে বন্য প্রাণী, চিনছে কে এই দলে টেন্ডুলকার থাকলে হয়তো তাঁকেও বাদ দেওয়া হতো: সিরাজকে বাদ দেওয়ায় ক্ষুব্ধ কাইফ ফোন বন্ধ করে চালু করলেই কি সব সমস্যার সমাধান হয়? পাকিস্তানের চুক্তি থেকে বাদ রিজওয়ান, মাসুদ ও সাইম নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা : পুলিশ

যুক্তরাষ্ট্রে অভিবাসীদের আশ্রয় সংক্রান্ত আবেদনের কার্যক্রম বন্ধ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:০০:০৩ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • / 78

যুক্তরাষ্ট্র অভিবাসীদের আশ্রয় সংক্রান্ত আবেদনের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। গত বুধবার ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডের দুই সেনাকে গুলি করেন আফগানিস্তান থেকে আসা এক অভিবাসী। এতে একজন সেনা নিহত হন। এই ঘটনার পরই আশ্রয় আবেদন সিদ্ধান্ত স্থগিতের পদক্ষেপ নেয় মার্কিন প্রশাসন।

ইউএস সিটিজেন অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএস) পরিচালক জোসেফ এডলো জানিয়েছেন, বিদেশিদের নিরাপত্তা যাচাই সর্বোচ্চ মাত্রায় নিশ্চিত না হওয়া পর্যন্ত আশ্রয় সিদ্ধান্ত দেওয়া বন্ধ থাকবে। কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা কোনো আশ্রয় আবেদন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না নেন। তবে আবেদন যাচাইয়ের প্রক্রিয়া চলবে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে তৃতীয় বিশ্বের সব দেশ থেকে অভিবাসী গ্রহণ স্থগিতের ঘোষণা দিয়েছিলেন। যদিও তিনি কোনো নির্দিষ্ট দেশের নাম উল্লেখ করেননি, ধারণা করা হচ্ছে—এই সিদ্ধান্ত আইনি ও আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়বে। জাতিসংঘের কয়েকটি সংস্থা ইতোমধ্যে ট্রাম্পের সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে।

দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর থেকেই অভিবাসন নীতি কঠোর করার দিকে জোর দিচ্ছে ট্রাম্প প্রশাসন। বহু অভিবাসীকে ফেরত পাঠানো হয়েছে এবং যুক্তরাষ্ট্রে জন্ম নিলেই স্বয়ংক্রিয় নাগরিকত্ব পাওয়ার আইন বাতিলের উদ্যোগও নেওয়া হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

যুক্তরাষ্ট্রে অভিবাসীদের আশ্রয় সংক্রান্ত আবেদনের কার্যক্রম বন্ধ

প্রকাশের সময় : ০১:০০:০৩ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫