Dhaka ০২:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ধর্মীয় পরিচয় যা-ই হোক, রাষ্ট্রে সবার সমান অধিকার: রিজভী কালীগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত সব ধর্মের মানুষের বিশ্বাস ও ধর্মাচরণের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী যুব উন্নয়নের প্রশ্নফাঁসে ৫ সরকারি কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৪৮ পাতার ব্যাংক চেক পদ্মা পাড়ি দিয়ে ঢালারচর রেলস্টেশন পরিদর্শন, ‘ওরা ১১ জন’-এর নৌকা ভ্রমণ নুর হাসিনার পুত্র হলে আসিফ-নাহিদ-আখতাররা হাসিনার নাতি: আবু হানিফ ক্ষমা চেয়েও শাস্তি এড়াতে পারলেন না মার্তিনেজ কালীগঞ্জে ডোপ টেস্টের কিট কিনতে বিএনপির আর্থিক সহায়তা প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ফল প্রকাশ পর্যন্ত নিয়োগ পরীক্ষা তদারকি করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

দেশে ফেরার সিদ্ধান্ত ‘একক নিয়ন্ত্রণাধীন নয়’, জানালেন তারেক রহমান

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:০৭:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • / 76

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, গুরুতর অসুস্থ মা বেগম খালেদা জিয়ার কাছে যাওয়ার আকাঙ্ক্ষা থাকলেও তা বাস্তবায়নের সিদ্ধান্ত তার একার নিয়ন্ত্রণে নেই।

শনিবার সকালে নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা জানান।

তিনি লেখেন, খালেদা জিয়া বর্তমানে সংকটাপন্ন অবস্থায় সিসিইউতে চিকিৎসাধীন। তার রোগমুক্তির জন্য দেশবাসীর দোয়া ও ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

তারেক রহমান আরও উল্লেখ করেন, দেশি–বিদেশি চিকিৎসক দল সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে চিকিৎসা দিচ্ছে এবং বন্ধুপ্রতীম কয়েকটি রাষ্ট্র উন্নত চিকিৎসাসহ প্রয়োজনীয় সহযোগিতার আগ্রহ দেখিয়েছে।

মায়ের পাশে থাকার তীব্র আকাঙ্ক্ষার কথা জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক বাস্তবতার কারণে দেশে ফেরা তার একক সিদ্ধান্তে সম্ভব নয়। পরিস্থিতি অনুকূলে এলেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে বলে আশা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে রয়েছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল জানিয়েছেন, তার অবস্থা অত্যন্ত সংকটময়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দেশে ফেরার সিদ্ধান্ত ‘একক নিয়ন্ত্রণাধীন নয়’, জানালেন তারেক রহমান

প্রকাশের সময় : ১১:০৭:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫