শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
বোচাগঞ্জে টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, কাটা ধান ও রবিশস্য নিয়ে দুশ্চিন্তায় কৃষক শেয়ারবাজারে ক্লড চ্যাটবটের মালিক অ্যানথ্রপিক মেসির বেতনের চেয়েও কম এমএলএসে ২৬টি দলের বেতন খরচ ধামইরহাটে বিজিবির অভিযানে ৫৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার চোটের সঙ্গে ফুটবলারদের নিঃসঙ্গ লড়াই বনের ক্যামেরায় ধরা পড়ছে বন্য প্রাণী, চিনছে কে এই দলে টেন্ডুলকার থাকলে হয়তো তাঁকেও বাদ দেওয়া হতো: সিরাজকে বাদ দেওয়ায় ক্ষুব্ধ কাইফ ফোন বন্ধ করে চালু করলেই কি সব সমস্যার সমাধান হয়? পাকিস্তানের চুক্তি থেকে বাদ রিজওয়ান, মাসুদ ও সাইম নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা : পুলিশ

সবকিছু পুড়িয়ে নিভল হংকংয়ের আগুন, নিহত বেড়ে ৯৪

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:০৭:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
  • / 69

হংকংয়ের একটি আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যুর সংখ্যা বেড়ে ৯৪ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৭৬ জন, যার মধ্যে ১১ জন ফায়ার সার্ভিসের কর্মীও আছেন। শুক্রবার ভোরের সর্বশেষ আপডেটে হংকং ফায়ার সার্ভিস এ তথ্য জানিয়েছে।

কমপ্লেক্সটির আটটি ব্লকে আগুন ছড়িয়ে পড়ে। নির্মাণকাজের কারণে চারপাশে থাকা বাঁশের মাচা আগুন দ্রুত ছড়ানোর প্রধান কারণ হয়ে দাঁড়ায়। ভবনের ভেতর দাহ্য পদার্থ থাকায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়। আগুন নেভাতে ঘণ্টার পর ঘণ্টা সময় লাগে এবং বেশির ভাগ ভবন ভষ্মীভূত হয়ে যায়। এখনো নিখোঁজদের সন্ধানে পুড়ে যাওয়া ভবনের ভেতর অভিযান চলছে।

নিহতদের মধ্যে ৩৭ বছর বয়সী একজন ফায়ার ফাইটারও রয়েছেন।

অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। নির্মাণকাজে ব্যবহৃত বাঁশের মাচা ও প্লাস্টিকের জালও তদন্তের আওতায় রয়েছে। আগুন লাগার স্থানে অসাবধানতাবশত ফোমের প্যাকেজিং ফেলে রাখার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া দুর্নীতি দমন সংস্থাও কমপ্লেক্সটির সংস্কারকাজ নিয়ে আলাদা তদন্ত শুরু করেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, আগুনের আগে তারা কোনো সতর্ক সংকেত পাননি। আগুন ছড়িয়ে পড়ার সময় দরজায় দরজায় গিয়ে প্রতিবেশীদের সতর্ক করতে হয়। আগুন নেভাতে একটি মাত্র হোস পাইপ ব্যবহার করা হচ্ছিল বলেও ক্ষোভ প্রকাশ করেন তারা।

অগ্নিকাণ্ডের পর ক্ষতিগ্রস্তদের সহায়তায় হাজারো মানুষ এগিয়ে এসেছেন। স্থানীয়রা নিজেরাই উদ্ধার ও ত্রাণকাজে অংশ নেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সবকিছু পুড়িয়ে নিভল হংকংয়ের আগুন, নিহত বেড়ে ৯৪

প্রকাশের সময় : ১১:০৭:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫