বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত অন্তত ১০

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:২৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • / 79

আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশে মধ্যরাতে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। তালেবান সরকারের বরাত দিয়ে আল জাজিরা জানায়, গোরবুজ জেলার একটি বাড়িতে এই হামলায় অন্তত ১০ জন নিহত হন। নিহতদের মধ্যে নয়জন শিশু এবং একজন নারী।

তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানান, স্থানীয় বাসিন্দা ওয়ালিয়াত খানের বাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়। তার দাবি, পাকিস্তানের আগ্রাসী বাহিনী বাড়িটি সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে।

এ ছাড়া উত্তর-পূর্বাঞ্চলের কুনার ও পূর্বাঞ্চলের পাকতিকা প্রদেশেও আরও কয়েকটি বিমান হামলার ঘটনা ঘটেছে বলে জানান মুজাহিদ। এসব হামলায় কমপক্ষে চারজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত অন্তত ১০

প্রকাশের সময় : ১২:২৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫