বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

তিন উইকেট হারিয়ে চা বিরতিতে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৯:৩০:২৪ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • / 0
তিন উইকেট হারিয়ে চা বিরতিতে বাংলাদেশ

প্রথম ইনিংসে বড় লিড নিয়েছে দক্ষিণ আফ্রিকা। এরপর দ্বিতীয় ইনিংসেও বিপদে পড়েছে বাংলাদেশ। ১৫৭ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে শুরুতেই দুই উইকেট হারায় তারা। পরে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও বেশিদূর যেতে পারেননি। চতুর্থ দিনের চা বিরতির আগেই তিন ব্যাটসম্যানকে হারিয়ে এখন ইনিংস হার এড়ানোর লড়াইয়ে বাংলাদেশ।

খেলার মাঠের প্রেক্ষাপট ও মূল মুহূর্ত

জোহানেসবার্গে চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে ২৫ ওভার ব্যাট করে ৩ উইকেটে ৫৮ রান তুলেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ৫৫৭ রানের জবাবে ৪০০ রান করা বাংলাদেশ এখনো পিছিয়ে ৯৯ রানে। অভিষিক্ত মাহফিজুল ইসলাম রবিন ৩০ ও তাওহিদ হৃদয় ৪ রানে অপরাজিত আছেন।

প্রথম সেশনে দক্ষিণ আফ্রিকার শেষ তিন উইকেট তুলে নিতে অনেকটা সময় লেগেছিল বাংলাদেশের। রায়ান রিকেলটনের সেঞ্চুরি ও কাগিসো রাবাদার সঙ্গে তার ১১৭ রানের জুটিতে স্বাগতিকদের সংগ্রহ পৌঁছায় ৫৫৭ রানে। ১৫৭ রানের ঘাটতি নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করা বাংলাদেশকে শুরু থেকেই চাপে রেখেছেন দক্ষিণ আফ্রিকার পেসাররা।

অবশ্য বাংলাদেশের দুই ওপেনারই শুরুতে আউট হওয়ার হাত থেকে বেঁচে যান। শূন্য রানে থাকা মাহফিজুলকে কাগিসো রাবাদার বলে এলবিডাব্লিউ দিয়েছিলেন আম্পায়ার। কিন্তু রিভিউ নিয়ে সিদ্ধান্ত পাল্টাতে সক্ষম হন তিনি। এরপর মার্কো ইয়ানসেনের বলে প্রথম স্লিপে তার ক্যাচ নিতে পারেননি উইয়ান মুল্ডার।

ম্যাচের বিশ্লেষণ ও পরবর্তী প্রতিক্রিয়া

আরেক ওপেনার তানজিদ হাসানও ভাগ্যের সহায়তা পেয়েছেন। তার বিপক্ষে এলবিডাব্লিউর আবেদনে রিভিউ নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু আম্পায়ার্স কলের কারণে বেঁচে যান তিনি। পরে ইয়ানসেনের বলে ক্যাচ আউটের সিদ্ধান্তও রিভিউ নিয়ে পাল্টান তানজিদ। যদিও পরের ওভারেই ইয়ানসেনের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরতে হয় তাকে।

১২ রানে প্রথম উইকেট হারানোর পর একই রানে দ্বিতীয় ধাক্কা খায় বাংলাদেশ। প্রথম ইনিংসে শূন্য রানে আউট হওয়া মুমিনুল হক এবারও ব্যর্থ। অফ স্টাম্পের বাইরের বল ব্যাট দিয়ে খেলতে গিয়ে বোল্ড হন তিনি। তার ব্যাট থেকে আসে মাত্র ১ রান।

দুই উইকেট হারানোর পর মাহফিজুলের সঙ্গে যোগ দেন নাজমুল। তবে দক্ষিণ আফ্রিকার নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে রান তুলতে বেশ ভুগতে হয়েছে দুজনকে। প্রায় ৯ ওভার কোনো বাউন্ডারি পায়নি বাংলাদেশ। রাবাদার বাউন্সারেও অস্বস্তিতে পড়েন নাজমুল। তৃতীয় উইকেটে দুজনের জুটি থেকে আসে ৩১ রান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

তিন উইকেট হারিয়ে চা বিরতিতে বাংলাদেশ

প্রকাশের সময় : ০৯:৩০:২৪ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬