Dhaka ০১:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ধর্মীয় পরিচয় যা-ই হোক, রাষ্ট্রে সবার সমান অধিকার: রিজভী কালীগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত সব ধর্মের মানুষের বিশ্বাস ও ধর্মাচরণের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী যুব উন্নয়নের প্রশ্নফাঁসে ৫ সরকারি কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৪৮ পাতার ব্যাংক চেক পদ্মা পাড়ি দিয়ে ঢালারচর রেলস্টেশন পরিদর্শন, ‘ওরা ১১ জন’-এর নৌকা ভ্রমণ নুর হাসিনার পুত্র হলে আসিফ-নাহিদ-আখতাররা হাসিনার নাতি: আবু হানিফ ক্ষমা চেয়েও শাস্তি এড়াতে পারলেন না মার্তিনেজ কালীগঞ্জে ডোপ টেস্টের কিট কিনতে বিএনপির আর্থিক সহায়তা প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ফল প্রকাশ পর্যন্ত নিয়োগ পরীক্ষা তদারকি করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

ক্ষমতায় গেলে ‘ইনসাফভিত্তিক বাংলাদেশ’ গড়ার অঙ্গীকার তারেক রহমানের

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:০২:৪২ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
  • / 77

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ক্ষমতায় গেলে মহানবীর আদর্শ অনুসরণে ‘ইনসাফভিত্তিক বাংলাদেশ’ গড়ার অঙ্গীকার করেছেন।

তিনি বলেন, মহানবীর ন্যায়পরায়ণতার আদর্শকে সমুন্নত রেখে রাষ্ট্র ও সরকার পরিচালনায় বিএনপির মূলমন্ত্র হবে ন্যায়পরায়ণতা।

রোববার জাতীয় ইমাম খতিব সম্মেলনে তিনি এ কথা জানান। সম্মেলনে মুফতি আজহারুল ইসলাম ইমাম খতিবদের ৭ দফা দাবি উপস্থাপন করেন। তারেক রহমান ইমাম-খতিব-মুয়াজ্জিনদের জন্য সার্ভিস রুল প্রণয়নের দাবিকে যৌক্তিক উল্লেখ করে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের আশ্বাস দেন।

তিনি বলেন, ইসলামিক মূল্যবোধের আলোকে বিএনপি এমন একটি সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা গড়বে যেখানে মুসলমানরা কোরআন-সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করতে পারবে এবং অন্য ধর্মের মানুষও নিরাপদে ধর্ম ও সংস্কৃতি পালন করতে পারবে।

তারেক রহমান ইমাম-খতিব-মুয়াজ্জিনদের সমাজ সংস্কারকের ভূমিকায় উল্লেখ করে জানান, যারা আর্থিকভাবে পিছিয়ে রয়েছেন তাদের প্রয়োজনীয় সহায়তা রাষ্ট্রের দায়িত্ব হিসেবে প্রদান করা হবে। বিএনপি ক্ষমতায় এলে এই পরিকল্পনা বাস্তবায়ন করবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ক্ষমতায় গেলে ‘ইনসাফভিত্তিক বাংলাদেশ’ গড়ার অঙ্গীকার তারেক রহমানের

প্রকাশের সময় : ০৯:০২:৪২ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫