Dhaka ০১:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ধর্মীয় পরিচয় যা-ই হোক, রাষ্ট্রে সবার সমান অধিকার: রিজভী কালীগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত সব ধর্মের মানুষের বিশ্বাস ও ধর্মাচরণের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী যুব উন্নয়নের প্রশ্নফাঁসে ৫ সরকারি কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৪৮ পাতার ব্যাংক চেক পদ্মা পাড়ি দিয়ে ঢালারচর রেলস্টেশন পরিদর্শন, ‘ওরা ১১ জন’-এর নৌকা ভ্রমণ নুর হাসিনার পুত্র হলে আসিফ-নাহিদ-আখতাররা হাসিনার নাতি: আবু হানিফ ক্ষমা চেয়েও শাস্তি এড়াতে পারলেন না মার্তিনেজ কালীগঞ্জে ডোপ টেস্টের কিট কিনতে বিএনপির আর্থিক সহায়তা প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ফল প্রকাশ পর্যন্ত নিয়োগ পরীক্ষা তদারকি করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড পাচ্ছি না : নাহিদ ইসলাম

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৩৪:০৯ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
  • / 72

নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড না পাওয়ার অভিযোগ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড আমরা পাচ্ছি না। আগে অর্থ ও পেশিশক্তি ব্যবহারের যে সংস্কৃতি দেখা গেছে, এবার নির্বাচনের পরিস্থিতি এর চেয়ে ভিন্ন করার জন্য যে শক্ত অবস্থান সরকারের পক্ষ থেকে থাকা উচিত ছিল, তা আমরা দেখতে পাচ্ছি না।

রবিবার (২৩ নভেম্বর) সকালে রাজধানীর আবু সাইদ কনভেনশন হলে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এ সময় নাহিদ ইসলাম বলেন, কোনো অপপ্রচারে কান দেবেন না।
এনসিপি এককভাবেই ৩০০ আসনে নির্বাচন করবে। তবে আমাদের আদর্শের সঙ্গে মিল থাকলে ভবিষ্যতে কেউ যোগ দিলে—আমরা তা অবশ্যই খোলামেলাভাবে আগেই জানিয়ে দেব।

তিনি বলেন, অন্য দলগুলো যাদের মনোনয়ন দিচ্ছে, তাদের মধ্যে নতুন রাজনীতির কোনো ছাপ নেই। পাঁচ বছর আগে নির্বাচন হলে যাদের মনোনয়ন দিত—এবারও তাদেরই দিচ্ছে।
আমরা নতুন, সৎ, দক্ষ ও যোগ্য মানুষদের নিয়ে সামনে এগিয়ে যেতে চাই।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড পাচ্ছি না : নাহিদ ইসলাম

প্রকাশের সময় : ১২:৩৪:০৯ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫