Dhaka ০১:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ধর্মীয় পরিচয় যা-ই হোক, রাষ্ট্রে সবার সমান অধিকার: রিজভী কালীগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত সব ধর্মের মানুষের বিশ্বাস ও ধর্মাচরণের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী যুব উন্নয়নের প্রশ্নফাঁসে ৫ সরকারি কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৪৮ পাতার ব্যাংক চেক পদ্মা পাড়ি দিয়ে ঢালারচর রেলস্টেশন পরিদর্শন, ‘ওরা ১১ জন’-এর নৌকা ভ্রমণ নুর হাসিনার পুত্র হলে আসিফ-নাহিদ-আখতাররা হাসিনার নাতি: আবু হানিফ ক্ষমা চেয়েও শাস্তি এড়াতে পারলেন না মার্তিনেজ কালীগঞ্জে ডোপ টেস্টের কিট কিনতে বিএনপির আর্থিক সহায়তা প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ফল প্রকাশ পর্যন্ত নিয়োগ পরীক্ষা তদারকি করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

১৭ বছর পর ভোট দেওয়ার অধিকার ফিরে এসেছে: সেলিমা রহমান

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৫১:৪৯ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • / 83

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নারী শিশু অধিকার ফোরামের আহ্বায়ক বেগম সেলিমা রহমান বলেছেন, আপনারা প্রমাণ করেছেন বগুড়ার মাটি ধানের শীষের ঘাঁটি। আপনারা ১৭ বছর ভোট দিতে পারেননি। এই বগুড়া বিএনপির প্রেসিডেন্ট শহীদ জিয়ার জন্মস্থান। তার স্ত্রী বেগম খালেদা জিয়া আপনাদের পুত্রবধূ। তারেক রহমান এই মাটিরই সন্তান।

শনিবার বিকালে বগুড়ার কাহালু উপজেলার নারহট্ট উচ্চ বিদ্যালয়ে মাঠে এক নারী সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নারী ও শিশু অধিকার ফোরামের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের প্রধান অতিথি ছিলেন বগুড়া-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশারফ হোসেন।

সেলিমা রহমান বলেন, সামনে আবার নির্বাচন আসছে। আপনাদের ভোট দেওয়ার অধিকার ফিরে এসেছে। আপনারা ভোট দেবেন কাকে। আমরা জানি বগুড়াতে ধানের শীষের বিকল্প নেই।

কাজের আগামী নির্বাচনে আপনাদের ভাই মোশারফ হোসেনকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।

নারী শিশু অধিকার ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় কার্যনির্বাহি কমিটির সদস্য জয়নাল আবেদীন চাঁন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাহাউদ্দিন নাইম, সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, খায়রুল বাশার, জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট শাহজাদী, সাধারণ সম্পাদক নাজমা খাতুন, সাংগঠনিক সম্পাদক অ্যাড. রহিমা খাতুন মেরী।

এসময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাবেক পৌর মেয়র আব্দুল মান্নান, নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, কাহালু পৌর বিএনপির সভাপতি আনিছার রহমান আনিছ, নন্দীগ্রাম পৌর বিএনপির সভাপতি আলোক জান্ডার, কাহালু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন আজাদ, নন্দীগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, কাহালু পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু, নন্দীগ্রাম পৌর বিএনপির সাধারণ সম্পাদক সফিউল আলম সুমন প্রমুখ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

১৭ বছর পর ভোট দেওয়ার অধিকার ফিরে এসেছে: সেলিমা রহমান

প্রকাশের সময় : ০৯:৫১:৪৯ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫