শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
কিয়ারার ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে সিদ্ধার্থের প্রতিক্রিয়া কী ছিল সাইফ-ইয়াসিরের ব্যাটে সহজ জয় বাংলাদেশের ওয়াই-ফাই থেকে দেয়ালের রং, গৌরীর সিদ্ধান্তেই চলে শাহরুখের সংসার সবাইকে বলি একজন অলরাউন্ডার দিন, কিন্তু পাচ্ছি না—নাজমুল সাত বছর পর আবার সাবেক স্ত্রীর কাছেই ফিরলেন তিনি সেঞ্চুরিয়ন টেস্টে বাভুমা নেই, হাসানও অনিশ্চিত সরকারি অর্থের অপচয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী চীনের বাজারে ‘রামায়ণ’-এর সম্ভাবনা বাড়ছে, ভারতে ঝড় চলছেই ৫০টি বিশ্ববিদ্যালয়কে নিয়ে ইস্পাহানি-প্রথম আলো ফুটবল নাহিদকে গ্রেপ্তারের আগে ডিবি পরিচয়ে তার বাসায় লুটপাট করল কারা

বিচারক নিয়োগ ও বদলির দায়িত্বে থাকবে সুপ্রিম কোর্ট সচিবালয়

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:১৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • / 110

বিচার বিভাগকে স্বাধীন করার অংশ হিসেবে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

পরে বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে আইন ও বিচার বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এর মাধ্যমে বিচার বিভাগ স্বাধীন হবে। পূর্ণ স্বাধীনতা নিশ্চিত হবে।

তিনি আরও জানান, এখন থেকে নিম্ন আদালতের বিচারকের নিয়োগ, বদলি, অন্যান্য বিষয়সহ আদালতের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা সুপ্রিম কোর্ট সচিবালয়ের দায়িত্বে থাকবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিচারক নিয়োগ ও বদলির দায়িত্বে থাকবে সুপ্রিম কোর্ট সচিবালয়

প্রকাশের সময় : ০৫:১৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫