শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
বোচাগঞ্জে টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, কাটা ধান ও রবিশস্য নিয়ে দুশ্চিন্তায় কৃষক শেয়ারবাজারে ক্লড চ্যাটবটের মালিক অ্যানথ্রপিক মেসির বেতনের চেয়েও কম এমএলএসে ২৬টি দলের বেতন খরচ ধামইরহাটে বিজিবির অভিযানে ৫৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার চোটের সঙ্গে ফুটবলারদের নিঃসঙ্গ লড়াই বনের ক্যামেরায় ধরা পড়ছে বন্য প্রাণী, চিনছে কে এই দলে টেন্ডুলকার থাকলে হয়তো তাঁকেও বাদ দেওয়া হতো: সিরাজকে বাদ দেওয়ায় ক্ষুব্ধ কাইফ ফোন বন্ধ করে চালু করলেই কি সব সমস্যার সমাধান হয়? পাকিস্তানের চুক্তি থেকে বাদ রিজওয়ান, মাসুদ ও সাইম নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা : পুলিশ

শেখ হাসিনার রায় নিয়ে জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনের প্রতিক্রিয়া

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৪৬:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • / 89

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের মুখপাত্র রাভিনা সামদাসানি বলেছেন, গত বছরের বিক্ষোভ দমনকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। এটি মানবাধিকার লঙ্ঘনকারীদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।

সোমবার রায়ের প্রতিক্রিয়ায় রাভিনা সামদাসানি বলেন, জাতিসংঘ মৃত্যুদণ্ডের প্রয়োগকে দুঃখজনক হিসেবে দেখে এবং কোনো পরিস্থিতিতেই এটি সমর্থনযোগ্য নয়। তিনি জানান, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে জাতিসংঘের অনুসন্ধান প্রতিবেদন প্রকাশের পর থেকে তারা নেতৃত্বে থাকা ব্যক্তিসহ সব অপরাধীকে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বিচারের আওতায় আনার আহ্বান জানিয়ে আসছেন। ভুক্তভোগীদের জন্য কার্যকর প্রতিকার ও ক্ষতিপূরণ নিশ্চিত করাও জরুরি।

তিনি আরও বলেন, বিচারপ্রক্রিয়ায় জাতিসংঘ সরাসরি যুক্ত না থাকলেও আন্তর্জাতিক অপরাধ সম্পর্কিত মামলাগুলোতে ন্যায়সঙ্গত ও স্বচ্ছ প্রক্রিয়া নিশ্চিত করা অত্যন্ত জরুরি, এবং সে বিষয়েই তারা নিয়মিত আহ্বান জানিয়ে আসছেন।

জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ফলকার টুর্ক আশা প্রকাশ করেছেন যে বাংলাদেশ সত্য উদঘাটন, ক্ষতিপূরণ এবং ন্যায়বিচারের মাধ্যমে জাতীয় পুনর্মিলনের পথে এগোবে। তিনি বলেন, অর্থবহ ও রূপান্তরমূলক নিরাপত্তা খাত সংস্কার অপরিহার্য, যাতে অতীতের লঙ্ঘন ও শোষণ পুনরাবৃত্তি না ঘটে। এ প্রচেষ্টায় বাংলাদেশ সরকার ও জনগণকে সমর্থন দিতে জাতিসংঘ প্রস্তুত।

সবশেষে, সবার প্রতি ধৈর্য, সংযম ও শান্তি বজায় রাখার আহ্বান জানান জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শেখ হাসিনার রায় নিয়ে জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনের প্রতিক্রিয়া

প্রকাশের সময় : ০৯:৪৬:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫