Dhaka ১২:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ধর্মীয় পরিচয় যা-ই হোক, রাষ্ট্রে সবার সমান অধিকার: রিজভী কালীগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত সব ধর্মের মানুষের বিশ্বাস ও ধর্মাচরণের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী যুব উন্নয়নের প্রশ্নফাঁসে ৫ সরকারি কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৪৮ পাতার ব্যাংক চেক পদ্মা পাড়ি দিয়ে ঢালারচর রেলস্টেশন পরিদর্শন, ‘ওরা ১১ জন’-এর নৌকা ভ্রমণ নুর হাসিনার পুত্র হলে আসিফ-নাহিদ-আখতাররা হাসিনার নাতি: আবু হানিফ ক্ষমা চেয়েও শাস্তি এড়াতে পারলেন না মার্তিনেজ কালীগঞ্জে ডোপ টেস্টের কিট কিনতে বিএনপির আর্থিক সহায়তা প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ফল প্রকাশ পর্যন্ত নিয়োগ পরীক্ষা তদারকি করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা না করলে বিএনপি-জামায়াতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:২১:০৭ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • / 92

বিএনপি ও জামায়াতের নেতাদের উদ্দেশ্য করে সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের আহ্বায়ক ও মধুপুরের পীর মাওলানা আব্দুল হামিদ বলেছেন, হারাম ও কোনো বাতিলের সঙ্গে আপস নেই। আপনারা যদি ক্ষমতায় গিয়ে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা না করেন, তাহলে আপনাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে।

আজ শনিবার (১৫ নভেম্বর) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে তিনি এসব কথা বলেন।

সরকারকে তওবা করে ভালো হয়ে ফিরে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, “এই মাটি আলেম-ওলামার মাটি, এই মাটি পীর-দরবেশের ঘাঁটি। এখানে যত বজ্জাতি-শয়তানি করেছো, ভালো হয়ে যাও। অন্যথায় খুনি হাসিনার মতো দেশ থেকে পালাতে হবে।”

হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি আদায়ে প্রয়োজন হলে ঢাকা অবরোধ, সংসদ অভিমুখে লংমার্চ ও সচিবালয় বন্ধ করা হবে।” এছাড়া শান্তিপূর্ণ এসব কর্মসূচি পালনের পরও দাবি বাস্তবায়িত না হলে ২০২৬ সালের ডিসেম্বরে জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন আহ্বান করা হবে বলে জানানো হয়।

অন্তর্বর্তী সরকারের প্রতি জোর দাবি জানিয়ে এদিন মহাসম্মেলন থেকে কাদিয়ানীদের ইসলামি পরিচয় বন্ধ, তাদের সব বিতর্কিত ও ইসলামবিরোধী প্রচারণা নিষিদ্ধসহ ছয় দফা দাবি পেশ করা হয়।

এছাড়াও এদিন কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে তিন দফা কর্মসূচিও ঘোষণা করা হয়। সেগুলো হলোঃ

১) ৩০ এপ্রিল পর্যন্ত গণস্বাক্ষর।

২) মে-জুন মাসে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান।

৩) জুলাই থেকে নভেম্বর পর্যন্ত বিভাগীয় সম্মেলন আয়োজন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা না করলে বিএনপি-জামায়াতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা

প্রকাশের সময় : ০৮:২১:০৭ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫