Dhaka ১২:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ধর্মীয় পরিচয় যা-ই হোক, রাষ্ট্রে সবার সমান অধিকার: রিজভী কালীগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত সব ধর্মের মানুষের বিশ্বাস ও ধর্মাচরণের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী যুব উন্নয়নের প্রশ্নফাঁসে ৫ সরকারি কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৪৮ পাতার ব্যাংক চেক পদ্মা পাড়ি দিয়ে ঢালারচর রেলস্টেশন পরিদর্শন, ‘ওরা ১১ জন’-এর নৌকা ভ্রমণ নুর হাসিনার পুত্র হলে আসিফ-নাহিদ-আখতাররা হাসিনার নাতি: আবু হানিফ ক্ষমা চেয়েও শাস্তি এড়াতে পারলেন না মার্তিনেজ কালীগঞ্জে ডোপ টেস্টের কিট কিনতে বিএনপির আর্থিক সহায়তা প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ফল প্রকাশ পর্যন্ত নিয়োগ পরীক্ষা তদারকি করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

‘বিদেশিদের প্রেসক্রিপশনে এদেশের মানুষ চলতে চায় না’

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:২৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
  • / 90

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, বিদেশিদের প্রেসক্রিপশনে এই বাংলাদেশের মানুষ চলতে চায় না, এদেশের স্বাধীনতার ৫৩ বছর অতিক্রমের পরেও মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। এদেশের মানুষ ইসলামকে ক্ষমতায় দেখতে চায়, তাই জুলাই সনদের বাস্তবায়নের মধ্যে দিয়েই আগামীর জাতীয় নির্বাচনে লক্ষ্মীপুরের ৪টি আসনেও হাতপাখার প্রার্থীদের বিজয় করে ক্ষমতায় নেওয়ার আহবান জানান তিনি।

শুক্রবার বিকেলে দলটির জেলা শাখার আয়োজনে লক্ষ্মীপুর লিল্লাহ মসজিদ মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, বিগত দিনে আপনারা দেখেছেন আয়না ঘর, টাকা পাচার, চাঁদাবাজি। জুলাই ২৪ এর পর এখন বাংলাদেশ গঠনের সময়। তাই কারও ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হতে চায় না ইসলামী আন্দোলন। আমরা বারবার আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়পার্টির শাসন দেখেছি, নতুনভাবে পুরান বৌ আর নতুন শাড়িতে আমাদের সামনে প্রদশর্নের প্রয়োজন নেই। জুলাই সনদ বাস্তবায়ন না হলে জাতীয় নির্বাচন অবৈধ হবে। তাই আগে গণভোট পরে জাতীয় নির্বাচন দিতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি আলহাজ্ব অনারারী ক্যাপ্টেন (অব.) মুহা. ইব্রাহিম এর সভাপতিত্বে ও জয়েন্ট সেক্রেটারি মাও. ইউসুফ আল মাহমুদ এর সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাও. ইমতিয়াজ আলম, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক আ হ ম আলাউদ্দিন, ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় এসিসট্যান্ট সেক্রেটারি ইমরান হোসাইন নুর, জেলা সহ-সভাপতি মাও. দেলাওয়ার হোসাইন, মাও. মহিউদ্দিন, ইসলামী শ্রমিক আন্দোলন লক্ষ্মীপুর জেলার সভাপতি ডা. নাছির আহমেদ, যুব আন্দোলন জেলা সভাপতি মাও. মোখলেসুর রহমান, ছাত্র আন্দোলন জেলা সভাপতি মুহা. ইউনুস খাঁন প্রমুখ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

‘বিদেশিদের প্রেসক্রিপশনে এদেশের মানুষ চলতে চায় না’

প্রকাশের সময় : ০৮:২৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫