Dhaka ১২:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ধর্মীয় পরিচয় যা-ই হোক, রাষ্ট্রে সবার সমান অধিকার: রিজভী কালীগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত সব ধর্মের মানুষের বিশ্বাস ও ধর্মাচরণের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী যুব উন্নয়নের প্রশ্নফাঁসে ৫ সরকারি কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৪৮ পাতার ব্যাংক চেক পদ্মা পাড়ি দিয়ে ঢালারচর রেলস্টেশন পরিদর্শন, ‘ওরা ১১ জন’-এর নৌকা ভ্রমণ নুর হাসিনার পুত্র হলে আসিফ-নাহিদ-আখতাররা হাসিনার নাতি: আবু হানিফ ক্ষমা চেয়েও শাস্তি এড়াতে পারলেন না মার্তিনেজ কালীগঞ্জে ডোপ টেস্টের কিট কিনতে বিএনপির আর্থিক সহায়তা প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ফল প্রকাশ পর্যন্ত নিয়োগ পরীক্ষা তদারকি করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

জয় বাংলা শ্লোগান দেওয়ায় কাউকে গ্রেফতার করা মানায় না : কাদের সিদ্দিকী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:৩৫:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
  • / 86

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন,জয় বাংলা শ্লোগান দেওয়ার জন্য কাউকে গ্রেফতার করাটা কোনভাবেই মানায় না।

সরকার যেভাবে একপাক্ষিকভাবে কাজ করে যাচ্ছে, তা দেশের রাজনীতি ও সমাজের জন্য শুভ নয়।

শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নিজ বাসভবনে বড় ভাই সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার পর বাবা-মায়ের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বঙ্গবীর আরও বলেন, দুই-তিন মাস কিছু বিষয় মেনে নেওয়া যায়, কিন্তু পরবর্তীতে যেসব কর্মকাণ্ড চলছে তা সম্পূর্ণ একতরফা। জয় বাংলা বলায় কাউকে গ্রেফতার এগুলো দেশের চেতনার সঙ্গে যায় না।

বঙ্গবন্ধুর স্ট্যাচু ভাঙার সময় বাধা দেওয়া হয়নি, এগুলো কি এক তরফা না দুই তরফা? সেটা জনগণ বুঝে।

তিনি আরও বলেন, শেখ হাসিনাকে ধন্যবাদ দিতে হয়। কারণ তিনি অধ্যাপক ইউনুসকে যেভাবে আগে থেকেই চিনেছেন, আমরা সেটা চিনতে পারিনি। অনেক পরে বুঝেছি।

এসময় সদ্য জামিনে মুক্তি পাওয়া সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বলেন,১৯৭২ সাল থেকেই মুক্তিযোদ্ধারা অবহেলিত, লাঞ্ছিত ও উপেক্ষিত হয়ে আসছে। আজ যা হচ্ছে, তা সেই দীর্ঘ উপেক্ষারই ফল।

সাবেক সংসদ সদস্য লায়লা সিদ্দিকীসহ কৃষক শ্রমিক জনতা লীগের স্থানীয় নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জয় বাংলা শ্লোগান দেওয়ায় কাউকে গ্রেফতার করা মানায় না : কাদের সিদ্দিকী

প্রকাশের সময় : ০৫:৩৫:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫