Dhaka ০৫:৩১ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে আ. লীগের সঙ্গে বৈঠক: সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেন নাহিদ মোবাইল ফোনে গেম খেলার সময় বিস্ফোরণ, আহত ২ ৫০০ টাকা বাজিতে জীবন্ত শালিক খাওয়ার ভিডিও ভাইরাল কালুখালীর বীর মুক্তিযোদ্ধা আজাহার মোল্লা আর নেই টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৮ ইউনিট ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ দাবির দরকষাকষির ভিডিও ভাইরাল দেশের বাজারে আজকের স্বর্ণের দাম প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী

ধানমন্ডি ৩২ থেকে ‘ইট সংগ্রহ’ করতে আসা কিশোর আটক

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:১২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • / 110

ঢাকার ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি থেকে ইট সংগ্রহ করতে এসে ১৪ বছর বয়সী এক কিশোরকে আটক করে আজ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

ধানমন্ডি জোনের সহকারী কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিশোরের অন্য কোনো অপরাধমূলক উদ্দেশ্য পাওয়া যায়নি।

পুলিশের ব্যাখ্যা অনুযায়ী, কিশোরটি একজন কালেক্টর এবং বিভিন্ন জায়গা থেকে স্মৃতিচিহ্ন সংগ্রহ করতেন। আজ তিনি ৩২ নম্বরে ইট সংগ্রহ করতে এসেছিলেন। তার কাছে একটি ইট পাওয়া গেছে। কিশোরটি ময়মনসিংহের ভালুকা উপজেলার বাসিন্দা এবং নবম শ্রেণির ছাত্র। তাকে তার বাবা-মায়ের হাতে হস্তান্তর করা হবে।

সহকারী কমিশনার বলেন, “ছোট মানুষ হওয়ায় একা পথে ছেড়ে দিলে বিপদ হতে পারে, তাই তাকে হেফাজতে রাখা হয়েছে।”

গত বছরের ৫ আগস্ট, শেখ হাসিনা দেশত্যাগের পর শেখ মুজিবের ওই বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। এরপর ৫ ফেব্রুয়ারি ‘বুলডোজার মিছিল’ কর্মসূচির দিনে বাড়িটির অর্ধেকের বেশি গুঁড়িয়ে দেওয়া হয়।

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত বোমাবাজি ও যানবাহনে আগুন দেওয়ার ঘটনায় পুলিশ ঢাকাজুড়ে সতর্ক অবস্থানে রয়েছে। এই প্রেক্ষাপটে পরিস্থিতি বিবেচনায় কিশোরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ধানমন্ডি ৩২ থেকে ‘ইট সংগ্রহ’ করতে আসা কিশোর আটক

প্রকাশের সময় : ০২:১২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫