Dhaka ১২:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ধর্মীয় পরিচয় যা-ই হোক, রাষ্ট্রে সবার সমান অধিকার: রিজভী কালীগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত সব ধর্মের মানুষের বিশ্বাস ও ধর্মাচরণের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী যুব উন্নয়নের প্রশ্নফাঁসে ৫ সরকারি কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৪৮ পাতার ব্যাংক চেক পদ্মা পাড়ি দিয়ে ঢালারচর রেলস্টেশন পরিদর্শন, ‘ওরা ১১ জন’-এর নৌকা ভ্রমণ নুর হাসিনার পুত্র হলে আসিফ-নাহিদ-আখতাররা হাসিনার নাতি: আবু হানিফ ক্ষমা চেয়েও শাস্তি এড়াতে পারলেন না মার্তিনেজ কালীগঞ্জে ডোপ টেস্টের কিট কিনতে বিএনপির আর্থিক সহায়তা প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ফল প্রকাশ পর্যন্ত নিয়োগ পরীক্ষা তদারকি করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন দুর্বলতা : তারেক রহমান

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:০৬:০৯ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • / 79

ঐক্যের ডাক দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা।

তিনি বলেন, ‘কোনো রাজনৈতিক দল যদি অন্তর্বর্তী সরকারকে দুর্বল ভেবে যা ইচ্ছা তাই আদায় করে নিতে চায়; কিংবা জনগণের দ্বারা বিএনপির বিজয় ঠেকাতে চায় বা কোনো অপকৌশল গ্রহণ করে; সেটি মনে হয় শেষ পর্যন্ত তাদের নিজেদের জন্য বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়াতে পারে কিনা সে ব্যাপারে তাদেরকেও সতর্ক থাকা দরকার।’

বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আলোচনা সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাজপথের সঙ্গীদের প্রতি আহ্বান তারেক রহমান বলেন, যারা পরিস্থিতি ঘোলাটা করার চেষ্টা করছেন দয়া করে পরিস্থিতি খোলাটা করবেন না। এ ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখার জন্যও দেশের গণতান্ত্রিককামী জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ‘কিছু দলকে আমরা দেখছি বর্তমানে বিভিন্ন শর্ত দিয়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠান বাধা সৃষ্টি করতে চাইছে। কয়েকটি রাজনৈতিক দল অন্তর্বর্তী সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে গণতান্ত্রিকামী জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে বা নিয়েছে।’

অন্তর্বর্তী সরকারকে হুমকি-ধামকি না দিয়ে আগামী ফেব্রুয়ারি মাসে জনগণের মুখোমুখি হওয়ার ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানান তারেক রহমান।

তিনি বলেন, ‘এ বছর কৃষকরা খুব সম্ভবত আলু কৃষকরা বিপাকে পড়েছেন। আলুর যে উৎপাদন খরচ এবং আলুর উৎপাদিত আলুকে কোল্ড স্টোরেজে রাখতে হবে। প্রতি কেজি আলুর পেছনে খুব সম্ভবত খরচ পড়ছে প্রায় ২৫ থেকে ২৭ টাকা কেজি। অথচ আলু চাষীরা কিন্তু এখন অর্ধেক দামেও উৎপাদিত আলু বাজারে বিক্রি সম্ভবত করতে পারছে না। আলু চাষীদের এবার তিন হাজার কোটি টাকার মতো লোকসান হতে পারে। একটি রাজনৈতিক দলের আবদার মেটাতে গিয়ে কথিত গণভোট করতে হলে রাষ্ট্রকে প্রায় এই তিন হাজার সমপরিমাণের টাকা গচ্ছা দিতে হবে। আলু চাষীদের কাছে এই সময়ে গণভোটের চেয়ে মনে হয় আলুর ন্যায্যমূল্য পাওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ।’

বিশ্বে খুব সম্ভবত সড়ক দুর্ঘটনার সবচেয়ে বেশি হতাহতর তালিকায় বাংলাদেশ জায়গা করে নিয়েছে জানিয়ে তারেক রহমান বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সাথে নানা বিষয় নিয়ে শত শত দফা নিয়ে আলোচনা হলেও সড়ক নিরাপত্তার বিষয়টি আলোচনায় মনে হয় জায়গা করে নিতে পারেনি।’

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অবসরপ্রাপ্ত) অলি আহমদ বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সংস্কার শুরু করেছিল কিন্তু তিনি সম্পন্ন করতে পারে নাই।’

তারেক রহমানকে আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনার আব্বা-আম্মা যেখানে শেষ করেছেন, আপনি সেখান থেকে শুরু করে সামনের দিকে এগিয়ে যান। আমরা আমাদের পক্ষ থেকে সাহায্য করব।’

আলোচনা সভার সভাপতিত্বে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটি বিএনপি ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমেদ।

সঞ্চালনা করেন বিএনপি প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সাত্তার পাটোয়ারী।

এছাড়াও বক্তব্য রাখেন জাতীয় পার্টি (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, এবি পার্টি চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণঅধিকার পরিষদ সাধারণ সম্পাদক রাশেদ খান, লেবার পার্টি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন দুর্বলতা : তারেক রহমান

প্রকাশের সময় : ০৮:০৬:০৯ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫