শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
বোচাগঞ্জে টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, কাটা ধান ও রবিশস্য নিয়ে দুশ্চিন্তায় কৃষক শেয়ারবাজারে ক্লড চ্যাটবটের মালিক অ্যানথ্রপিক মেসির বেতনের চেয়েও কম এমএলএসে ২৬টি দলের বেতন খরচ ধামইরহাটে বিজিবির অভিযানে ৫৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার চোটের সঙ্গে ফুটবলারদের নিঃসঙ্গ লড়াই বনের ক্যামেরায় ধরা পড়ছে বন্য প্রাণী, চিনছে কে এই দলে টেন্ডুলকার থাকলে হয়তো তাঁকেও বাদ দেওয়া হতো: সিরাজকে বাদ দেওয়ায় ক্ষুব্ধ কাইফ ফোন বন্ধ করে চালু করলেই কি সব সমস্যার সমাধান হয়? পাকিস্তানের চুক্তি থেকে বাদ রিজওয়ান, মাসুদ ও সাইম নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা : পুলিশ

ভারতকে প্রক্সির মাধ্যমে সন্ত্রাস ছড়ানো থেকে বিরত থাকতে হবে: শাহবাজ শরিফ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:২৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • / 87

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসলামাবাদের আদালতের বাইরে ঘটে যাওয়া আত্মঘাতী হামলার নিন্দা জানিয়েছেন। তিনি অভিযোগ করেছেন, এই হামলায় ‘ভারতের সক্রিয়ভাবে সমর্থিত’ চরমপন্থি গোষ্ঠী জড়িত।

শাহবাজ এক বিবৃতিতে বলেন, “ভারতের সন্ত্রাসী প্রক্সিগুলোর মাধ্যমে পাকিস্তানের নিরস্ত্র নাগরিকদের ওপর সন্ত্রাসী হামলা সম্পূর্ণ নিন্দনীয়। ভারতকে এই অঞ্চলে প্রক্সির মাধ্যমে সন্ত্রাস ছড়ানোর জঘন্য কাজ থেকে বিরত থাকতে হবে।”

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি জানান, ইসলামাবাদের জেলা ও দায়রা আদালতের বাইরে হামলায় অন্তত ১২ জন নিহত এবং ২৭ জন আহত হয়েছেন।

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন এবং যারা দায়ী, তাদের বিচারের মুখোমুখি আনা হবে বলেও জানিয়েছেন। অন্যদিকে প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ আফগানিস্তানের দিকে ইঙ্গিত করে বলেছেন, পাকিস্তান জবাব দিতে পুরোপুরি সক্ষম।

সূত্র: বিবিসি

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ভারতকে প্রক্সির মাধ্যমে সন্ত্রাস ছড়ানো থেকে বিরত থাকতে হবে: শাহবাজ শরিফ

প্রকাশের সময় : ০৭:২৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫