শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
বোচাগঞ্জে টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, কাটা ধান ও রবিশস্য নিয়ে দুশ্চিন্তায় কৃষক শেয়ারবাজারে ক্লড চ্যাটবটের মালিক অ্যানথ্রপিক মেসির বেতনের চেয়েও কম এমএলএসে ২৬টি দলের বেতন খরচ ধামইরহাটে বিজিবির অভিযানে ৫৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার চোটের সঙ্গে ফুটবলারদের নিঃসঙ্গ লড়াই বনের ক্যামেরায় ধরা পড়ছে বন্য প্রাণী, চিনছে কে এই দলে টেন্ডুলকার থাকলে হয়তো তাঁকেও বাদ দেওয়া হতো: সিরাজকে বাদ দেওয়ায় ক্ষুব্ধ কাইফ ফোন বন্ধ করে চালু করলেই কি সব সমস্যার সমাধান হয়? পাকিস্তানের চুক্তি থেকে বাদ রিজওয়ান, মাসুদ ও সাইম নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা : পুলিশ

দিল্লি বিস্ফোরণের সন্দেহভাজন হামলাকারীর ছবি প্রকাশ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৩৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • / 97

দিল্লির লালকেল্লা বিস্ফোরণের সন্দেহভাজন আত্মঘাতী হামলাকারী ডা. উমর মোহাম্মদের প্রথম ছবি প্রকাশ পেয়েছে। সোমবার সন্ধ্যায় সাদা রঙের হুন্দাই আই২০ গাড়ি ব্যবহার করে লালকেল্লার কাছে বিস্ফোরণ ঘটানো হয়। গাড়িটি তিন ঘণ্টারও বেশি সময় পার্ক করা ছিল।

এ ঘটনায় অন্তত ৯ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন বলে এনডিটিভির প্রতিবেদন সূত্রে জানা গেছে।

১৯৮৯ সালের ২৪ ফেব্রুয়ারি জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় জন্ম নেওয়া উমর ‘আল ফালাহ মেডিকেল কলেজে’ চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ডা. আদিল আহমেদ রাঠের ও ডা. মুজাম্মিল শাকিলের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। সোমবার জম্মু-কাশ্মীর ও হরিয়ানার পুলিশ বিস্ফোরক রাখার অভিযোগে ওই দুই চিকিৎসককে গ্রেপ্তার করে।

সহযোগীদের গ্রেপ্তারের খবর পেয়ে উমর ফরিদাবাদ থেকে পালিয়ে যান। তদন্ত সূত্রে জানা যায়, আতঙ্কিত হয়ে তিনি বিস্ফোরণ ঘটান। আরও দুই সহযোগীর সঙ্গে এ হামলার পরিকল্পনা ছিল এবং গাড়িতে একটি ডেটোনেটর স্থাপন করেছিলেন তিনি।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, বিকেল ৩টা ১৯ মিনিটে গাড়িটি লালকেল্লার পার্কিং লটে প্রবেশ করে এবং সন্ধ্যা সাড়ে ৬টায় বেরিয়ে যায়। হামলায় ব্যবহৃত গাড়িটি একাধিকবার হাতবদল হয়ে শেষ পর্যন্ত উমরের কাছে পৌঁছায়।

এক ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণের কয়েক মিনিট আগে এক মুখোশধারী ব্যক্তি হুন্দাই গাড়িটি চালিয়ে এগিয়ে আসছেন। সন্দেহভাজন হামলাকারী পুরো সময় গাড়ির ভেতরেই ছিলেন বলে ধারণা পুলিশের।

এই বিস্ফোরণকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে তদন্ত করছে কর্তৃপক্ষ। ফরেনসিক প্রমাণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সম্ভাব্য সন্ত্রাসী যোগসূত্রের ইঙ্গিত পাওয়ায় দিল্লি ও আশপাশের রাজ্যে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে বিস্ফোরণে আশপাশের এলাকা কেঁপে ওঠে। ছিন্নভিন্ন দেহাবশেষ ও ভাঙা গাড়ির টুকরো ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, দৃশ্যটি ছিল ভয়াবহ। বিস্ফোরণের পরপরই নিরাপত্তা বাহিনী এলাকা ঘিরে ফেলে এবং আহতদের লোকনায়ক হাসপাতালে নেওয়া হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দিল্লি বিস্ফোরণের সন্দেহভাজন হামলাকারীর ছবি প্রকাশ

প্রকাশের সময় : ০১:৩৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫