Dhaka ০৯:১৭ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী নিরাপদ অভিবাসন ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির গাজীপুরে ওষুধ কারখানার আগুন ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে পোরশায় হাতুড়ে চিকিৎসক দিয়ে সিজার, নবজাতকের মৃত্যু : ক্লিনিক মালিকসহ গ্রেপ্তার ৪ ঝিনাইদহে দুই সন্তানের জননীর আত্মহত্যা কালুখালীর শিকজান বাজারে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে পুলিশের পরামর্শ ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে আ. লীগের সঙ্গে বৈঠক: সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেন নাহিদ

সয়াবিন তেলের দাম বাড়ানোর সুপারিশ ট্যারিফ কমিশনের

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:২১:১৪ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • / 81

আবারও ভোজ্যতেলের দাম বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি)। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি, ডলারের বিনিময় হার বৃদ্ধি ও আমদানির খরচ বাড়ায় সয়াবিন তেলের দাম সমন্বয়ের প্রস্তাব দিয়েছে সংস্থাটি।

সোমবার (১০ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে ট্যারিফ কমিশন জানায়, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৯ টাকা ২৭ পয়সা বাড়ানোর সুপারিশ করা হয়েছে। বর্তমানে বাজারে প্রতি লিটার সয়াবিন তেল ১৮৯ টাকায় বিক্রি হচ্ছে। প্রস্তাব অনুযায়ী নতুন দাম দাঁড়াবে ১৯৮ টাকা ২৭ পয়সা।

একই সঙ্গে খোলা সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৮ টাকা ৮৫ পয়সা বাড়িয়ে ১৭৭ টাকা ৮৫ পয়সা করার সুপারিশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রতি ডলার ১২২ টাকা ৬০ পয়সা ধরে পরিশোধিত সয়াবিন ও পাম সুপার তেলের মূল্য পুনর্নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে নভেম্বরে শুরুর দিকে প্রতি টন সয়াবিন তেলের মূল্য দাঁড়ায় ১ হাজার ৬২ ডলার এবং পাম তেলের মূল্য ১ হাজার ৩৭ ডলার।

এর আগে, গত ২৭ জুলাই অনুষ্ঠিত মূল্য সমন্বয় সভায় ৩ আগস্ট থেকে প্রতি লিটার সয়াবিন তেলের খুচরা মূল্য ১৮৯ টাকা নির্ধারণ করা হয়। তবে এরপর থেকে ডলারসহ আন্তর্জাতিক বাজারে নানা অস্থিরতা দেখা দেয়, যা আমদানির ব্যয় বাড়িয়ে দেয় বলে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, গত এক বছরে বোতলজাত সয়াবিন তেলের দাম দেশে বেড়েছে প্রায় ১৪ শতাংশ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সয়াবিন তেলের দাম বাড়ানোর সুপারিশ ট্যারিফ কমিশনের

প্রকাশের সময় : ০৫:২১:১৪ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫