Dhaka ১১:৩০ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল

মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্ব, প্রতিপক্ষের গুলিতে একজন নিহত

জনতার আদালত অনলাইন
  • প্রকাশের সময় : ১২:২০:২৬ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • / 104

মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের চর ডুমুরিয়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আরিফ মিয়া (৩৫) নামের একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় ইমরান নামে আরেকজন গুরুতর আহত অবস্থায় মুন্সীগঞ্জ সদর হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) ভোর ৫টার দিকে এ হামলার ঘটনা ঘটে। নিহত আরিফ মিয়া পেশায় শ্রমিক ছিলেন।

জানা যায়, ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়াহিদ মোল্লা ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতিক মল্লিকের নেতৃত্বাধীন একটি গ্রুপ এবং সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক উজির আলী ও তার অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত সপ্তাহে একই বিরোধের জেরে তুহিন দেওয়ান নামে এক যুবক খুন হন। তার প্রতিশোধ নিতে আজ ভোরে ওয়াহিদ-আতিক গ্রুপের লোকজন প্রতিপক্ষের সমর্থকদের ওপর হামলা চালায়। এতে আরিফ নিহত ও ইমরান গুলিবিদ্ধ হন।

নিহতের স্বজনরা জানান, ভোরে বাড়ির পাশে টিউবওয়েলে মুখ ধোয়ার সময় প্রতিপক্ষের লোকজন ট্রলারে করে এসে আরিফকে গুলি করে হত্যা করে। হামলাকারীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বাড়িঘর ভাঙচুর ও লুটপাট চালায়।

মুন্সীগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রুহুল আমিন জানান, গুলিবিদ্ধ দুইজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজন মৃত অবস্থায় ছিলেন এবং অপরজনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। একাধিক বাড়িতে হামলার ঘটনা ঘটেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্ব, প্রতিপক্ষের গুলিতে একজন নিহত

প্রকাশের সময় : ১২:২০:২৬ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫