Dhaka ০৯:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

সিলেট-৪ আসনে ‘ভাড়াটিয়ার ঠাঁই নাই’ স্লোগানে মুখর জনপদ

সিলেট প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৪:৪০:২২ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • / 196

সিলেট-৪ আসনে আসন্ন নির্বাচনে স্থানীয় প্রার্থী চেয়ে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে সাধারণ জনগণ। শনিবার সন্ধ্যায় গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ খণ্ড খণ্ড মিছিল নিয়ে সালুটিকর–গোয়াইনঘাট মহাসড়কে সমবেত হন।

বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরীর সমর্থনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। তারা স্লোগান দেন—“মানিনা মানবনা, হাকিম ছাড়া মানিনা”, “লোকাল চাই, লোকাল চাই, লোকালে হাকিম ভাই”, “সিলেট-৪ আসনে ভাড়াটিয়ার ঠাঁই নাই”, “আর নয় বিদেশী, এবারে স্বদেশী”।

এ সময় বক্তারা বলেন, সিলেট-৪ আসনের জনগণ এবার স্থানীয় প্রার্থী চায়। তারা দাবি জানান, যেকোনো দল থেকে প্রার্থী মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে স্থানীয় যোগ্য ব্যক্তিকে প্রাধান্য দিতে হবে।

এদিকে একই আসনে এমপি পদপ্রার্থী হিসেবে রয়েছেন সাবেক জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জামায়াতে ইসলামী মনোনীত জয়নাল আবেদীন এবং জমিয়তে উলামায়ে ইসলাম মনোনীত এডভোকেট মোহাম্মদ আলী।

সিলেট-৪ আসনের রাজনীতি ঘিরে এখন একটাই আলোচ্য বিষয়—‘স্থানীয় প্রার্থীই চাই’। মশাল মিছিলে সেই দাবিই জানিয়ে দিয়েছে সাধারণ মানুষ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সিলেট-৪ আসনে ‘ভাড়াটিয়ার ঠাঁই নাই’ স্লোগানে মুখর জনপদ

প্রকাশের সময় : ০৪:৪০:২২ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫