Dhaka ১১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব ধর্মের মানুষের বিশ্বাস ও ধর্মাচরণের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী যুব উন্নয়নের প্রশ্নফাঁসে ৫ সরকারি কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৪৮ পাতার ব্যাংক চেক পদ্মা পাড়ি দিয়ে ঢালারচর রেলস্টেশন পরিদর্শন, ‘ওরা ১১ জন’-এর নৌকা ভ্রমণ নুর হাসিনার পুত্র হলে আসিফ-নাহিদ-আখতাররা হাসিনার নাতি: আবু হানিফ ক্ষমা চেয়েও শাস্তি এড়াতে পারলেন না মার্তিনেজ কালীগঞ্জে ডোপ টেস্টের কিট কিনতে বিএনপির আর্থিক সহায়তা প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ফল প্রকাশ পর্যন্ত নিয়োগ পরীক্ষা তদারকি করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী আত্রাইয়ে চোরাই অটোরিকশাসহ আন্তজেলা চোর গ্রেফতার

৭ নভেম্বর ছিল বাংলাদেশের প্রগতির টার্নিং পয়েন্ট : মির্জা ফখরুল

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:০৬:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
  • / 66

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের দেশপ্রেমিক সৈনিক ও জনগণ ঐক্যবদ্ধভাবে আধিপত্যবাদের চক্রান্ত ব্যর্থ করে দেন এবং স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে গৃহবন্দী অবস্থা থেকে মুক্ত করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করেন। তিনি বলেন, এ দিনটি ছিল বাংলাদেশের প্রগতির টার্নিং পয়েন্ট।

শুক্রবার জাতীয় শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, জিয়াউর রহমান একদলীয় বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেন, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করেন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠা করেন। মাত্র চার বছরে তিনি রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থায় আমূল পরিবর্তন সাধন করেন। সংবাদপত্রের স্বাধীনতা, জুডিশিয়াল কাউন্সিল গঠন ও মুক্তবাজার অর্থনীতি চালু করে তিনি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশের ভিত্তি স্থাপন করেন।

তিনি আরও বলেন, ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস আমাদের সেই পথেই পরিচালিত করে, যে পথে জনগণের ভোটাধিকার ও বিচারিক অধিকার নিশ্চিত করে একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র গঠন সম্ভব হবে।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আব্দুল মঈন খান, সালাহ উদ্দিন আহমেদ, ডা. এ জেড এম জাহিদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

৭ নভেম্বর ছিল বাংলাদেশের প্রগতির টার্নিং পয়েন্ট : মির্জা ফখরুল

প্রকাশের সময় : ১২:০৬:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫