Dhaka ১১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব ধর্মের মানুষের বিশ্বাস ও ধর্মাচরণের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী যুব উন্নয়নের প্রশ্নফাঁসে ৫ সরকারি কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৪৮ পাতার ব্যাংক চেক পদ্মা পাড়ি দিয়ে ঢালারচর রেলস্টেশন পরিদর্শন, ‘ওরা ১১ জন’-এর নৌকা ভ্রমণ নুর হাসিনার পুত্র হলে আসিফ-নাহিদ-আখতাররা হাসিনার নাতি: আবু হানিফ ক্ষমা চেয়েও শাস্তি এড়াতে পারলেন না মার্তিনেজ কালীগঞ্জে ডোপ টেস্টের কিট কিনতে বিএনপির আর্থিক সহায়তা প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ফল প্রকাশ পর্যন্ত নিয়োগ পরীক্ষা তদারকি করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী আত্রাইয়ে চোরাই অটোরিকশাসহ আন্তজেলা চোর গ্রেফতার

১১ নভেম্বর ঢাকায় ৮ দলের মহাসমাবেশ ঘোষণা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৩:০০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • / 84

জাতীয় নির্বাচনের আগে গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশসহ পাঁচ দাবি নিয়ে আগামী ১১ নভেম্বর ঢাকায় মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনরত ৮ দল।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মৎস্য ভবন মোড়ে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান শেষে প্রেস ব্রিফিংয়ে ৮ দলের পক্ষ থেকে জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, স্মারকলিপি প্রধান উপদেষ্টার নির্দেশে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান গ্রহণ করেছেন। আমাদের পাঁচ দাবির সঙ্গে দ্বিমত করেননি, এবং প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করবেন।

গোলাম পরওয়ার সরকারকে হুঁশিয়ার করে বলেন, ১১ নভেম্বর ঢাকায় জনতার উপস্থিতির আগে আমাদের দাবির প্রতি সম্মান দেখাতে হবে, নতুবা পরিস্থিতি ভিন্ন হবে।

এ সময় জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিশসহ ৮ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

১১ নভেম্বর ঢাকায় ৮ দলের মহাসমাবেশ ঘোষণা

প্রকাশের সময় : ০৩:০০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫